বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আওয়ামী লীগের উঠান বৈঠক

বিএনপি বিদেশীদের কাছে ধর্না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব নয় : ড. সেলিম মাহমুদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩ জুন, ২০২৩, ৮:৫৬ পিএম
বিএনপি বিদেশীদের কাছে ধর্না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব নয় : ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. সেলিম মাহমুদ বলেছেন-বিএনপি জাতীয় সংসদ নির্বাচনকে ইস্যু করে ষড়যন্ত্র করে রাষ্ট্রকে লন্ডভন্ড করে দেওয়ার পাঁয়তারা করছে। ৭৫ এর ১৫ আগস্ট রাষ্ট্রের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে স্বপরিবারের হত্যাকান্ডে জামাত বিএনপির দোসরা রাষ্ট্রীয় ক্ষমতা ক্রু করে দখল করেছিলো। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সে সুযোগ আর নেই। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ এখন সমৃদ্ধশালী।

মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দারিদ্রতার হার কমে ২৬%, শিক্ষিতের হার বেড়ে ৭৬% হয়েছে। মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। তাই সাধারন জনগন আবারোও আওয়ামী লীগ সরকারকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। বিদেশীদের কাছে ধর্না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব নয়। শেখ হাসিনা ডিডিটাল বাংলাদেশ বাস্তাবায়ন করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়বেন। তাই আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। নির্বাচনে অংশগ্রহন না করে ষড়যন্ত্র করে বিকল্প পথে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোন সুযোগ নেই। তিনি বিএনপিকে উদ্দ্যেশে করে বলেন, গণতন্ত্রের পথে আসুন, নির্বাচনে অংশগ্রহন করুন।

তিনি গতকাল (৩রা জুন) শনিবার সকালে উপজেলার কাদলা ইউনিয়নের বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের সার্বিক সহযোগীতায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মো. হাবিব মজুমদার জয়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার,কাদলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো.রফিকুল ইসলাম রনি, যুগ্ম-আহবায়ক মো. রাসেল প্রধান প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital