বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর উপর নেশাখোর স্বামীর হামলা, হত্যা চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০০ পিএম
চাঁদপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর উপর নেশাখোর স্বামীর হামলা, হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বখাটে আলমগীর খলিফার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী স্বেচ্ছায় তালাক দেওয়ার ঘটনায় অতর্কিতভাবে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে। চাঁদপুর বাসষ্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাতে নেশাখোর স্বামী আলমগীর তার স্ত্রীর উপর অতর্কিত হামলা চালায়।

চাঁদপুর সেতু সংলগ্ন ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ খলিফার বখাটে ছেলে আলমগীর খলিফার সাথে ২০১৯ সালে তিন লক্ষ টাকা দেনমোহরে মরিয়ম বেগম নামে এক অবলা নারীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই এই বখাটে নেশাগ্রস্ত আলমগীর খলিফা তার স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন চালিয়ে যৌতুকের টাকা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। স্বামীর নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা দেওয়ার পর সে নেশা ও জুয়া খেলে সব টাকা ধ্বংস করে দেয়। তারপরেও নির্যাতনের মাত্রা আরো চালিয়ে যাওয়ায় অবশেষে নির্যাতিত নারী মরিয়ম ও তার সন্তানকে বাঁচাতে বখাটে আলমগীর খলিফাকে আদালতে এফিডেভিটের মাধ্যমে তালাক দেয়। তালাক দেওয়ার খবর শুনে আলমগীর খলিফা তার স্ত্রী মরিয়ম বেগমের বাবার বাড়িতে গিয়ে বেদম মারধর করে ব্যাপক ভাঙচুর চালায়।

মঙ্গলবার সন্ধ্যায় মরিয়ম বেগম চাঁদপুর বাস স্ট্যান্ড হয়ে মঠখোলা তার বাবার বাড়িতে যাওয়ার পথে বখাটে আলমগীর খলিফা তাকে একা পেয়ে প্রকাশ্যে মারধর করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয় পথচারীদের হস্তক্ষেপে মরিয়ম বেগমকে রক্ষা করে আহত অবস্থায় তার বাড়িতে পাঠিয়ে দেয়। অসহায় মরিয়ম বেগম জানান, বখাটে নেশাগ্রস্ত আলমগীর খলিফা ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পে মাদক বিক্রির স্বর্গরাজ্যে পরিণত করেছে।

এছাড়া বিভিন্ন নারীদের বাড়িতে এনে অনৈতিক কর্মকান্ড সহ সাধারন মানুষদের প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সে চুরি, ছিনতাই, মাদক বিক্রি সহ বিভিন্ন অপকর্ম কাজে লিপ্ত রয়েছে। যৌতুকের জন্য ব্যাপক নির্যাতন চালানোর পর অবশেষে স্বেচ্ছায় তাকে ডিভোর্স দিলেও পরবর্তীতে সে বাবা বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর চালিয়ে লুটপাট করে। এছাড়া সেই ঘরের আলমারি ভেঙ্গে নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। এই প্রতারক আলমগীর খলিফার হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

Model Hospital

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।