মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম
দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর শহরের শপথ চত্বর ও কালীবাড়ী কোর্ট স্টেশন এলাকায় অবস্থান নেন তাঁরা। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী এবং সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদের নেতৃত্বে এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেইসবুকে দেশবিরোধী কর্মসূচি ঘোষণা করেছে।‌ তারা গুপ্তভাবে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের যে কোন নাশকতা প্রতিরোধে আমরা রাজপথে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে রাজপথে আছি। শুধু শহরেই নয়, প্রতিটি জনবহুল এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ রয়েছে। কোন অবস্থাতেই আমরা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রসংগঠনের কোন অপতৎপরতা চলাতে দিবো না। কেউ যদি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তবে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদে বলেন, ছাত্রদল এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছে। স্বৈরাচার আওয়ামীগের পতন ঘটিয়ে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতা রয়েছে। তাই দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে আছে এবং থাকবে।

কচুয়া ‘রক্ত খুঁজি’ ওয়েবসাইটের শুভ উদ্বোধন

আবু সাঈদ, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম
কচুয়া ‘রক্ত খুঁজি’ ওয়েবসাইটের শুভ উদ্বোধন
চাঁদপুরের কচুয়ায় মুমূর্ষু রোগীদের রক্ত চাহিদা পূরণে গঠিত ‘রক্ত খুঁজি’ নামক একটি নতুন ওয়েবসাইটের কেকে কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।
​১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
​ড্রিমফিল যুব সমাজ কল্যাণ সংগঠন ও উপজেলা প্রশাসন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটটির শুভ উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়
​উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য  বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে সারাদেশ ও কচুয়া তথা  আশপাশের এলাকার রক্তদাতাদের তথ্য সহজে পাওয়া যাবে, যা জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহকে অনেক সহজতর করবে এবং বহু মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের সাবেক সভাপতি ওবায়েদ উল্ল্যাহ বুলন  পরিচালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহি সুভাস,  উপদেষ্টা হোসেন ইমাম মুন্সী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক,
ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাইমুল হাসান বাপ্পি, দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ রিভু।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়সল পাটোয়ারী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের বিগত দিনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়।
আয়োজকদের মূল লক্ষ্য হলো, ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটটিকে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত করে তোলা এবং পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়া।