শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩, ৪:২৯ পিএম
চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
“প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে র‍্যালী, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।
৫ জুন সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি যত্রতত্র প্লাস্টিক ও ময়লা আবর্জনা না ফেলতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সাথে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন।
এর আগে জেলা প্রশাসক এই দিবসকে ঘিরে একটি র‍্যালীর নেতৃত্ব দেন। যেখানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মো: মাসুদ হোসেন,
পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, সচেতন নাগরিক কমিটি চাঁদপুর জেলার সভাপতি ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
দিবসটি উদযাপনে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত পরিবেশ বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মোট ২০ জন বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital