বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা বৃত্তি প্রদান সম্পন্ন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৯:৪৯ পিএম
মতলবে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা বৃত্তি প্রদান সম্পন্ন

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা চাঁদপুরের তত্ত্বাবধানে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ৬ জুন সকাল ১১ টায় মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় এবং বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। “তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে” এই বিষয়ের উপর বিতর্কে অংশ গ্রহণ করে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা ফাতেমা আক্তার সুরভী।

অনুষ্ঠানে রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়ন্তী রানী সাহার সভাপ্রধানে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর এর সহকারী পরিচালক মো. আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী, উপজেলা শিক্ষা অফিসার আছিয়া বেগম, বিতর্ক প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ। পরে বিতর্কে অংশ গ্রহণকারী দু’দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দুইজন শিক্ষার্থীর মাঝে দুদকের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital