শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম
মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের কৃতি সন্তান এডভোকেট মনির হোসেন।
গত ৪ নভেম্বর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত হয়ে রেজিষ্টার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বামাশিবো/প্রশা/২৩১২৬১০৩৮৭৯১/১৪০৬৭১নং স্মারকে ৪(চার) সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে এডভোকেট মনির হোসেনকে সভাপতি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাসিনা মজুমদারকে সদস্য সচিব, তানভীর হোসেনকে অভিভাবক সদস্য ও মোঃ মোফাজ্জুল হোসেনকে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। উক্ত কমিটির নব নির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষকদের দোয়া ও সর্বাত্মক সহযোগীতা কামনা করছেন।
এদিকে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উক্ত নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মনির হোসেন। এছাড়া স্থানীয় সাংসদ ড. জালাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনে সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন।

মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম
মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজী জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মিঞা মো. ফারুক প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহআলম মজুমদার, শাহআলম বিএসসি, সুভাষ চন্দ্র দাস, এএসএম ইউসুফ মিয়াজী, মিজানুর রহমান তালুকদার, মোস্তফা কামাল, নেছার উদ্দিন, ইমরুল হাসান তারেক, রিতা রানী দাস, জিসান আহমেদ, মাহবুবুর রহমান,  মায়মুনা আক্তার, জিসান আহমেদসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ফারজানা ইসলাম, মো. ইকবাল হোসেন, মনির হোসেন, অসীম গাইন, মোহাম্মদ মাইনুল ইসলাম টিপু, মো. রিফাত পাটোয়ারী, অপু সূত্রধর প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া।
বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ হাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য মিঞা মো. মামুন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি এমরান হোসেন রানা মিঞা, অভিভাবক সদস্য হুমায়ুন কবির, মো. আমিন হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।