বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের মৈশাদী আশ্রয়ন-২ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার

সজীব খান প্রকাশিত: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৬:৪৬ পিএম
চাঁদপুরের মৈশাদী আশ্রয়ন-২ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার

মজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানের লক্ষ্যে মৈশাদীর আশ্রয়ন-২ প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এনডিসি ড. মোঃ আমিনুর রহমান।

শুক্রবার দুুপুর ২টায় তিনি মৈশাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড হামানকর্দ্দি নির্মিত ৪৪টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন -২ প্রকল্প ঘরের কার্যক্রম তিনি পরিদর্শনে করেন।

এ সময় তিনি উপকার ভোগী কয়েকজহনের সাথে কথা বলেন এবং প্রকল্পের কাজের অগ্রগতির খোঁজ খবর নিয়ে কাজের গুনগতমান সঠিক ভাবে হওয়ায় কাজের তত্ত্ববধায়ক ও ২নং ওয়ার্ড মেম্বার রিয়াজ উদ্দিন বেপারী (রাজুকে) ধন্যবাদ জানান। এবং অবশিষ্ট্য কাজগুলো সঠিক ভাবে করার জন্য কাজের তত্ত্ববধায়ককে নির্দেশনা প্রদান করেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ এ উদ্যোগকে জনসাধারণের মাঝে প্রচারনায় জন্য তিনি সকলকে অনুরোধ করেন।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউপি সচিব শংকর আশ্চার্য, মৈশাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত মিশু দেবনার্থ, মৈশাদী ২নং ওয়ার্ড মেম্বার ও কাজের তত্ত্ববধায়ক মোঃ রিয়াজ উদ্দিন বেপারী রাজু, মৈশাদী ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগ সাহবুদ্দিন বেপারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহেদ খান প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।