শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১৩ ইউপিতে ১০৭ জন চেয়ারম্যানসহ ৭৪৭ জনের মনোনয়নপত্র জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১:৩২ পিএম
ফরিদগঞ্জে ১৩ ইউপিতে ১০৭ জন চেয়ারম্যানসহ ৭৪৭ জনের মনোনয়নপত্র জমা

এস এম ইকবাল : নির্বাচন কমিশন ঘোষিত ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারীর নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদান সম্পন্ন হয়েছে।

৯ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে মোট ৭৪৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০৭ জন, সংরক্ষিত আসনে ১২৫ জন এবং সাধারণ আসনে ৫১৫জন সদস্য মনোনয়ন জমা দিয়েছেন।

ইউনিয়ন পর্যায়ে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬জন সংরক্ষিত আসনের ১০জন এবং সাধারণ আসনে ৪২জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, আনিছুজামান, আতিকুর রহমান, জসিম উদ্দিন স্বপন, মনির হোসেন মজুমদার, বাহা উদ্দিন (আওয়ামীলীগ), ওয়ালি উল্ল্যাহ ।

২নং বালিথুবা পুর্ব ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনের ১১ জন এবং সাধারণ আসনে ৩৬জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়াম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো: হারুনুর রশীদ, মো: ইব্রাহিম, শাহাদাত হোসেন খান নয়ন, মাসুম বিল্লাহ, জি এম হাসান তাবাচ্চুম (আওয়ামীলীগ), জাহাঙ্গীর হোসেন।

Model Hospital

৩নং সুবিদপুর পুর্ব ইউনিয়ন চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত আসনের ১০ জন এবং সাধারণ আসনে ৩৩জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, আব্দুল হক মিয়াজী, মো: হামিদ, হোসেন কাজী, কবির আহমেদ, জানিবুল হক জুয়েল ,আরমান হোসেন, শারাফত উল্ল্যা(আওয়ামীলীগ), নজরুল ইসলাম পাটওয়ারী, বেলায়েত হোসেন, জাকির হোসেন বাবু, হোসেন রাজা।

৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনের ১০ জন এবং সাধারণ আসনে ৩৯জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, বর্তমান চেয়রম্যান মহসীন হোসেন, সিদ্দিক মিজি, শফিক বেপারী, এস এম জসিম উদ্দিন আনসারী, বাচ্চু মিয়া মজুমদার, পারভেজ হোসাইন (আওয়ামীলীগ)।

৫নং গুপ্টি পুর্ব ইউনিয়ন চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত আসনের ৭ জন এবং সাধারণ আসনে ৪২জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়াম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, সাইমুন, শাহা জাহান পাটওয়ারী, মো. কবির আহাম্মেদ, বেনজির আহাম্মেদ সুমন, মো. আবদুল মান্নান, মো. মোস্তাফিজুর রহমান, আব্দুস ছাত্তার পাটওয়ারী, বর্তমান চেয়ারম্যান আব্দুল গনি পাটওয়ারী (আওয়ামীলীগ), আনোয়ার হোসেন, মো. মহিউদ্দিন, মো. সিরাজুল ইসলাম, মো. রাশেদ আলম।

৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনের ১০ জন এবং সাধারণ আসনে ৪০জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন ,মো. মাসুদ রানা, আব্বাছ, বুলবুল আহাম্মেদ, মো. শাহ শাহ-জাহান মোল্লা, রফিকুল ইসলাম(আওয়ামীলীগ), মো. আবুল কাশেম আজাদ।

৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত আসনের ৮ জন এবং সাধারণ আসনে ৪৪জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন , সাইফুল ইসলাম সর্দার, মো: মহসীন, আবু তাহের পাটওয়ারী, মো: তোফায়েল ইসলাম, বশির উল্ল্যা, ই্ব্রাহিম শেখ, মো: এমরান হোসেন, মো: শহিদুল ইসলাম, মো: আলা উদ্দিন (আওয়ামীলীগ), আনোয়ার হোসেন।

৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত আসনের ১২ জন এবং সাধারণ আসনে ৩৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, মো: শাহআলম গাজী, মোনায়েম খান, এমরান হোসেন, মাসুদ আলম, আবু তাহের সরকার, বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী (আওয়ামীলীগ), পুতুল সরকার, মো: শাহ আলম শেখ।

১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত আসনের ৯ জন এবং সাধারণ আসনে ৪২ জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন,এস এম হাবিবুর রহমান, মো: এমরান হোসেন, আ: হান্নান মিয়া, আলী আক্কাছ, হুমায়ুন কবির, আলাউদ্দিন আহমেদ(আওয়ামীলীগ), মো: হুমায়ুন কবির পাটওয়ারী, জহিরুল ইসলাম, আবু জাফর।

১১নং চরদুঃখিয়া পুর্ব ইউনিয়ন চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত আসনের ১৪ জন এবং সাধারণ আসনে ৪৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, মো: বিল্লাল হোসেন, বর্তমান চেয়ারম্যান বাছির আহমেদ, মামুনুর রশিদ, ইকরাম হোসাইন, শাহাদাত হোসেন টেলু, নুরুল আমিন পাটওয়ারী, হারুনুর রশিদ পাটওয়ারী, হাসান আহমেদ সুমন, মোস্তফা কামাল পাটওয়ারী, মাহমুদুল হাসান মিরাজ( আওয়ামীলীগ), তোফাজ্জল হোসেন, আবুল হোসেন পাটওয়ারী, আব্দুল মোতালেব, এস এম নুরুন্নবী, আমান উল্ল্যা।

১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনের ৮ জন এবং সাধারণ আসনে ৩৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন মো: শাহজাহান, মিজানুর রহমান ভূঁইয়া,বর্তমান চেয়ারম্যান হাসান আব্দুল হাই, মোরশেদ আলম মুরাদ(আওয়ামীলীগ) ও হাবিবুর রহমান।

১৫নং রূপসা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনের ৯ জন এবং সাধারণ আসনে ৪১জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন , মো: নজরুল ইসলাম সুমন, এস এম কাউসারুল আলম কামরুল, মো: ওমর ফারুক ফারুকী( আওয়ামীলীগ), নুরের রহমান পাটওয়ারী, মো: কামাল।

১৬নং রূপসা দক্ষিণে ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনের ৯ জন ও সাধারণ আসনে ৪৪জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন , ওয়াহিদুর রহমান, মোঃ শাহআলম, আ: কাদের খোকন , ইউছুপ পাটওয়ারী, জহিরুল ইসলাম, মো: শরীফ হোসেন (আওয়ামীলীগ)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital