শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সরকারি নিবন্ধনপ্রাপ্ত ইউনানী চিকিৎসক হলেন সাংবাদিক মিজানুর রহমান রানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩, ৮:৪০ পিএম
সরকারি নিবন্ধনপ্রাপ্ত ইউনানী চিকিৎসক হলেন সাংবাদিক মিজানুর রহমান রানা

সরকারি নিবন্ধনপ্রাপ্ত চিকিৎসক হলেন সাংবাদিক মিজানুর রহমান রানা। তিনি ২০১৬ সালে চাঁদপুর ইউনানী তিব্বিয়া (মেডিকেল) কলেজে ডিইউএমএস (ডিপ্লোমা অব ইউনানী মেডিসিন এন্ড সার্জারি) ভর্তি হন। চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন ২০২০ সালে। এরপর ছয় মাসের ইন্টার্নী শেষে চাঁদপুর ইউনানী তিব্বিয়া (মেডিকেল) কলেজ থেকে ২০২১ সালে ইর্টানী সনদ গ্রহণ করেন।

১২ জুন ২০২৩ তারিখে বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন (৭৫/বি, ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা) থেকে চিকিৎসক হিসেবে এ ক্যাটাগরির সরকারি নিবন্ধনের সনদ পেয়েছেন। তার গভঃ রেজিস্ট্রেশন নং ৩৫৪৬। তারিখ ০৫ মার্চ ২০২৩ খ্রি.।

উল্লেখ্য, মিজানুর রহমান রানা এর পূর্বে সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেন। তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের বিভাগীয় সম্পাদক, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক চাঁদপুর সংবাদের যুগ্ম সম্পাদক, দৈনিক মেঘনাবার্তার বার্তা সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন।

তিনি বর্তমানে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারের গাউছিয়া টাওয়ারের তৃতীয় তলায় ইবনে সিনা হেলথ কেয়ারে ইউনানী ন্যাচারাল মেডিসিনের চিকিৎসক হিসেবে কাজ করছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

Model Hospital

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।