বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএমএসএফ

ডিজিটাল নিরাপত্তা আইনের খগড় থেকে মুক্তি চায় সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩, ১১:২১ পিএম
ডিজিটাল নিরাপত্তা আইনের খগড় থেকে মুক্তি চায় সাংবাদিকরা

বিএমএসএফ-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ প্রণয়নকাল থেকেই এর কয়েকটি ধারার সংশোধন দাবি করে আসছে। স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী ৩২ ধারা বাতিল ৩১ ধারা সংশোধন না হওয়া পর্যন্ত সাংবাদিকদের ক্ষেত্রে এর প্রয়োগ পুরোপুরি বন্ধ রাখারও দাবি জানিয়েছে।

সংশোধন প্রক্রিয়ায় এই আইনের বড় অংশীদার পেশাদার সাংবাদিক সমাজকে যুক্ত করার কথা বার বার বলা হলেও অদৃশ্য কারণে তাদের উপেক্ষা করা হচ্ছে। সরকারের উচিৎ জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠন সমুহের নেতৃবৃন্দের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা করে আইনটি চুড়ান্ত প্রয়োগ করা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বুধবার এক প্রতিক্রিয়ায় বলেন, আইনটিতে সাংবাদিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বরং আইনটি প্রণয়নকাল থেকেই বলা হচ্ছে, সাংবাদিকরা দূর্ণীতিবাজদের বিরুদ্ধে, ঘুষখোরদের বিরুদ্ধে, মাদক কারবারিদের বিরুদ্ধে কলম চালাবে।

সাংবাদিকরা দেশ-সমাজ আর রাষ্ট্রের পক্ষে অপরাধীদের বিরুদ্ধে কলম চালিয়ে তাকে চোরের মত কোমড়ে দড়ি আর হাতকড়া পড়তে হয় তখন লজ্জা আর কষ্টের শেষ থাকেনা।

Model Hospital

উদাহরণ হিসেবে যদি বলা হয়, ”ডাক্তাররা রোগির চিকিৎসাকালে রোগি মারা গেলেতো ডাক্তারদের হত্যা মামলায় আসামী হতে হয়না”। ”তবে কেন সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের যাঁতাকলে হাতকড়া পড়তে হবে,কারাভোগ করবে?” এটি সাংবাদিকদের সাথে নিছক ফাজলামি বটে।

অবিলম্বে মন্ত্রী-এমপিদের দেয়া প্রতিশ্রুতি এবং সারাদেশের সাংবাদিকদের প্রাণের দাবি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনটি সংশোধন করা হোক; নয়তো কঠোর কর্মসূচী নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital