শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চান্দিনায় ১১ জনকে কুপিয়ে পালাল ডাকাতদল

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ২:২০ এম
চান্দিনায় ১১ জনকে কুপিয়ে পালাল ডাকাতদল

ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে বেশ কয়েকজন জখমের পর ডাকাত আতঙ্কে একটি রাত কাটিয়েছে কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামবাসী।

বুধবার (১৪ জুন) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের আর্তচিৎকার শুনে ডাকাতদের ধাওয়া করতে এলে বেশ কয়েকজন রামদা ও ছুরির কোপে জখম হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের ১১ জন নারী-পুরুষ। আহতরা হলেন—ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মো. শাহ আলম (৭০) তাঁর স্ত্রী জয়নব বেগম (৬২), ছেলে আনিছুর রহমান (৩০), একই বাড়ির মৃত মজিবুর রহমানের ছেলে আবদুর রহমান (৩১), মো. লোকমান হোসেনের ছেলে সোলায়মান (২৮), মৃত ছিফাত উল্লাহর ছেলে রবিউল্লাহ্ (৪৫), মৃত আবদুল মান্নানের ছেলে জসিম উদ্দিন প্রধান (৪৫), মৃত আমিন উদ্দিন প্রধানের ছেলে মফিজুল ইসলাম প্রধান (৬৫), মৃত মজিবুর রহমানের স্ত্রী তাসলিমা (৩৮), রশিদ প্রধানের ছেলে ওসমান গনি (৩৫), সেলিম প্রধানের ছেলে আলমগীর হোসেন (২৮)।

তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনিছুর রহমানকে গৌরীপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Model Hospital

ক্ষতিগ্রস্ত মো. শাহ আলম প্রধান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত আনুমানিক আড়াইটায় পাকাবাড়ির পেছন দিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। ২০-২৫ জনের শর্ট প্যান্ট পরা ও মুখোশধারী ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, স্বর্ণের কানের দুল ও আংটি লুট করে।

এ সময় পাশের ঘরের লোকজন টের পেলে ডাকাতেরা পালিয়ে যায়। ক্ষতিগ্রস্তরা তখন চিৎকার শুরু করলে গ্রামের অন্য লোকজন ডাকাতদের ধাওয়া করে। কয়েকজন ডাকাতদের আটকের চেষ্টা করলে সবাইকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।

ওই গ্রামের শাহাদাতসহ একাধিক এলাকাবাসী বলেন, ‘আমরা কখনো এমন বর্বর ঘটনা দেখিনি।’

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ এম
পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পিপিএম পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

পিপিএম পদক পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ তাঁকে অভিনন্দন জানিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এ অর্জন চাঁদপুর জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতা অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Model Hospital

জেলা পুলিশ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।