বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় রাজাবাবু ষাঁড় ঈদের হাঁট জমাবে

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৯:৩৩ পিএম
কচুয়ায় রাজাবাবু ষাঁড় ঈদের হাঁট জমাবে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এবার গরুর হাঁট মাতাবে কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া মজুমদার বাড়ির কবির হোসেনের ষাঁড় কালা রাজাবাবু ।

যার মূল্য হাকাচ্ছেন ৯ লাখ টাকা। প্রবাস ফেরত কবির হোসেন প্রায় ৪বছর পূর্বে শখের বশবর্তী হয়ে পিজিয়ান জাতের একটি ষাঁড়ের বাচ্ছা কিনেন। বাড়িতে এনে আদর করে তার নাম রাখেন কালা রাজাবাবু। তিনি তার সন্তানদের মতোই ষাড়টিকে লালন পালন করতে থাকেন।

বর্তমানে বেশ মোটাতাজা কালো রঙের এই ষাঁড়টির উচ্চতা ৬ফুট ও লম্বায় ১০ ফুট। যার ওজন ১২শত কেজি। আসছে কোরবানি ঈদের বাজারে তিনি তার শখের কালা রাজাবাবুকে বিক্রি করবেন বলে ৯লাখ টাকা নির্ধারণ করেছেন।

আগ্রহী ক্রেতাগণ তার গ্রামের বাড়ি কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের উত্তর পাশের মজুমদার বাড়িতে সরাসরি উপস্থিত হয়ে গরুটি দেখে ক্রয় করতে পারবেন বলে ষাঁড়ের মালিক জানান।

Model Hospital

তাছাড়া ষাঁড় সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে কবির হোসেনের ব্যবহৃত ০১৮৮০-৯৯০১৮৩ অথবা ০১৮৭৫৭৭৩৯৩৬ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital