শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখলের অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ১২:০৫ এম
কচুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখলের অভিযোগ

কচুয়ায় আদালতের নিষোধাজ্ঞা অমান্য করে ক্ষমতার প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা সরকার বাড়িতে এ দখলের ঘটনা ঘটে। ওই বাড়ির ভুক্তভোগী অখিল চন্দ্র সরকারের ছেলে টিটু রঞ্জন সরকার দাবী করেন,৫৬ নং নাহারা মৌজার বিএস ৯ খতিয়ান ভুক্ত দাগ নং-৪৬৩ এরং ২২ শতকের অন্দরে পূর্বের অংশের ৭ শতক ভূমি পৈত্রিক সূত্রে ভোগ দখল করে আসছে।

তার প্রতিপক্ষ একই বাড়ির প্রাণ বল্লভ সরকারের ছেলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.পংকজ চন্দ্র সরকার আমার ভোগ দখলীয় সম্পত্তি দখলের উদ্যোগ নিলে তাতে আমি বাঁধা প্রদান করি। কিন্ত আমার বাঁধা উপেক্ষা করে ওই সম্পত্তি অংশে ডা.পংকজ গং সীমানা প্রাচীর নির্মানের পাঁয়তারা করতে থাকে। এমনি অবস্থায় আমি গত ৭ জুন চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ১৪৫ ধারায় স্থিতাবস্থায়সহ শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। তারেই পরিপ্রেক্ষিতে কচুয়া থানার এএসআই
মো.বাবুল মিয়া বেগ ঘটনাস্থলে এসে আদালতে নিষেধাজ্ঞা জারি করেন।

কিন্ত এএসআই বাবুল বেগ নিষেধাজ্ঞা জারির পরপরই ডা.পংকজ গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কর্মকর্তার প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে দলবল নিয়ে সীমানা
প্রাচীর নির্মাণ করে। এব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কথায়ও সে কোনো কর্নপাত করছে না। সে বলে বেড়াচ্ছে তার সীমানা প্রাচীর নির্মাণ কাজে কেউ বাধা প্রদান করলে বাধা প্রদানকারীকে দেখে নিবে।

ওই গ্রামের মন্টু রঞ্জন সরকার ও সুকুমার সরকার সাংবাদিকদেরকে জানান, টিটু রঞ্জন সরকার গং র্দীঘ প্রায় ৬০ বছর ওই সম্পত্তি ভোগ দখল করে আসছে।

Model Hospital

এদিকে আদালতের নিষোধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করে জায়গা দখলের এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময়ে শান্তি বিঘ্নের ঘটানা ঘটে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এ ব্যাপারে ডা.পংকজের মুঠেফোনে বারবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা জায়নি।

এদিকে তাঁর বাবা প্রানবল্লবের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন জানান,কচুয়া হাসপাতালের ডা.পংকজসহ তাঁর বাবা আমাকে দেয়ালের নির্মান বিষয়টি অবহিত করলে আমি সরকারি রাস্তার অংশ ৪ ফুট ও টিটু রঞ্জন সরকারের দখলীয় সম্পত্তি বাদ দিয়ে দেয়াল নির্মান করা জন্য বলেছি। তাঁরা আমার কথা অমান্য করে সরকারি রাস্তার অংশে ও টিটু রঞ্জন সরকারের দখলীয় সম্পত্তিতে দেয়াল নির্মান করেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল জানান, আদালতের নিষেধাজ্ঞার জারির পর দেয়াল নির্মাণের বিষয়টি সর্ম্পকে আমি অবগত নই ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital