শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে চাঁদপুরে মনাববন্ধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:১১ পিএম
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে চাঁদপুরে মনাববন্ধন
বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার জাতীয় এবং স্থানীয় পর্যায়ের প্রায় অর্ধশত সাংবাদিক অংশগ্রহন করেন।
সাংবাদিক নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক ও ইউএনবির জেলা প্রতিনিধি অধ্যাপক দেলোয়ার আহমেদ, প্রেসক্লাব সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, যুগ্ম সম্পাদক মো. শওকত আলী, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ লিটন ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম চাঁদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
প্রেসক্লাব সভাপতি বক্তব্যে বলেন, আজকের এই মানববন্ধন থেকে সাংবাদিক নাদিম হত্যার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাগর রুনিসহ অতীতে অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছে। তাদের বিচার এখনো হয়নি। সত্যের পক্ষে লিখতে গিয়ে এখন আবার সাংবাদিক গোলা রাব্বানী নাদিম হত্যা শিকার হয়েছেন। আমি সরকারের নিকট আহবান জানাবো গ্রেফতারের নামে যেন কোন নাটক যেন সাজানো না হয়। এই হত্যাকেন্ডরও যদি বিচার না হয়, তাহলে সাংবাদিক সমাজ সংকিত হয়ে পড়বে। বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীন পেশায় আছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ হবে। বর্তমান সরকারের সামনে যদি এই প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে সরকারের জন্য বড় একটি বিপদ হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, সরকারের যত গোয়েন্দা সংস্থা আছে, তাদেরকে এই মানববন্ধন থেকে আহবান করবো, এই বার্তাটি যেন কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছানো হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। আর না হয়, জাতীয় প্রেসক্লাবের সাথে যোগাযোগ করে আরো বৃহত্ত কর্মসূচির ঘোষণা করা হবে।
উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর খবরের প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী, নিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, মোহনা টেলিভিশন চাঁদপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, ডিবিসি জেলা প্রতিনিধি আতিকুর রহমান, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনি সুজন আহমেদ, বাংলাটিভির জেলা প্রতিনিধি রহমান রুবেল, দৈনিক জনতার চাঁদপুর জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি মিজান লিটন, দৈনিক বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, দৈনিক আজকাল পত্রিকার জেলা প্রতিনিধি আশ্ররাফুল আলম, ডেইলি বাংলাদেশের জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম অনিক, দৈনিক প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি শাহ্ আলম খান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি আশিক বিন রহিম, দৈনিক চাঁদপুর বার্তার সহ-বার্তা সম্পাদক মানিক দাস, দৈনিক চাঁদপুর কন্ঠের জ্যেষ্ঠ ফটোগ্রাফার বাদল মজুমদার ও দৈনিক একাত্তর কন্ঠের স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন রানা প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital