বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১১:৩৩ পিএম
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৩-জুন ) দুপুরে পৌরসভার শাহরাস্তি গেইট (দোয়াভাঙা) আলামিন শপিং কমপ্লেক্সের সম্মুখে এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজন সার্থক ও সফল করার লক্ষ্যে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের এ আয়োজন। ওইদিন  শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিটুর সভাপতিত্বে এতে দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তিনি তার বক্তব্য বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব প্রধান কারী ঐতিহ্যবাহী বৃহত্তর একটি রাজনৈতিক দল। ইতোমধ্য জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে রূপান্তর করেছে। ইনশাল্লাহ ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।
পরিশেষে তিনি দলীয় নেতৃবৃন্দদেরকে কষ্ট করে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার,শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মাোঃ রেজাউল করিম মিন্টু, আওয়ামী লীগ নেতা নেছার আহম্মদ পাটায়ারী,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খোকন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার,সাবেক  দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সাবেক সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু,রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু, টামটা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম মানিক।
এ সময় আরো উপস্হিত ছিলেন, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম,মেহার উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ পাটায়ারী,সাধারণ সম্পাদক ডা: মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা আলমগীর কবির পলাশ, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরু,উপজলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক জাকির হোসেন, যুবলীগ নেতা শামীম হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রকি, চাঁদপুর জলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসকান্দার মিয়া সুমন প্রমুখ।
আলাচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে একে অন্যকে খাইয়ে দেন।অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ চাঁদপুর জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিতে বিশাল কর্মী ও নেতৃবৃন্দের বহর নিয় চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital