বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন রোটা. মাহবুবুর রহমান সুমন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩, ১১:৫৬ পিএম
ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন রোটা. মাহবুবুর রহমান সুমন

বেস্ট রোটারিয়ানের অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন। গত শনিবার (২৪ জুন) কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাওয়ার্ড সিরিমনিতে তাঁর হাতে ঐ পুরস্কার তুলে দেয়া হয়।

২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত নিজ ক্লাব ও বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ, ডিস্ট্রিক্টের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, রোটারীর আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগদান, ক্লাব ও ডিস্ট্রিক্ট প্রজেক্টে অংশগ্রহণ ও আর্থিক অনুদান প্রদান এবং দি রোটারী ফাউন্ডেশন ও পোলিও ফান্ডে অনুদান প্রদান করায় রোটা. মাহবুবুর রহমান সুমনকে ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ানের অ্যাওয়ার্ড দেয়া হয়। রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ২ শতাধিক ক্লাবের প্রায় ৪ হাজার রোটারিয়ানের মধ্যে তিনি ঐ পুরস্কার লাভ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রোটারী গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটা. পিপি মো. জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট ফিউচার ফার্স্ট লেডী রোটা. সামিনা ইসলাম ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান, সিনিয়র রোটারিয়ানসহ বিভিন্ন ক্লাবের সহস্রাধিক রোটারিয়ান অংশ নেন।

বেস্ট রোটারিয়ানের পুরস্কার ছাড়াও রোটা. মাহবুবুর রহমান সুমন পোলিও ফান্ডে কন্ট্রিবিউশন ও ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। পরে অনুষ্ঠানে আয়োজিত র‌্যাফেল ড্র-তেও তিনি একটি পুরস্কার লাভ করেন।

Model Hospital

উল্লেখ্য, রোটা. মাহবুবুর রহমান সুমন ২০১৬ সালে চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য হন। এর আগে তিনি ১৯৯০ সালে চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার মেম্বার (প্রতিষ্ঠাতা সদস্য) হিসেবে রোটারী আন্দোলনে যোগ দেন। পরে তিনি ঐ ক্লাবের সেক্রেটারী (১৯৯২-৯৩) ও সভাপতি (১৯৯৫-৯৬) এর দায়িত্ব পালন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে রোটারী-রোটার‌্যাক্ট সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সমাবেশ ও সম্মেলনে যোগ দেন।

১৯৯২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় রোটার‌্যাক্ট সম্মেলনে-রোটাশিয়া (জড়ঃধংরধ’৯২) তিনি ক্লাবের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছর তিনি কলকাতায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর কন্ফারেন্সেও অংশ নেন। রোটা. সুমন ২০২২-২৩ রোটারীবর্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩-২৪ রোটারীবর্ষে তিনি ডিস্ট্রিক্ট জিএমএল টিমের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাকালীন চীফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৬ সালে দৈনিক ইল্শেপাড়ের প্রতিষ্ঠালগ্নে যুগ্ম-সম্পাদক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি দেশের খ্যাতিমান পত্রিকা প্রথম আলোর কন্ট্রিবিউটর হিসেবেও প্রায় ৩ বছর কাজ করেন। সাংবাদিক সুমন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক মাহবুবুর রহমান সুমন চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চাঁদপুরের নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী এবং গুয়াখোলা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য। ছাত্রজীবনে তিনি ৬ বছর ঢাকার তেজগাঁওস্থ নাখালপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কাউটস দলের নেতৃত্ব দেন এবং চাঁদপুর সরকারি কলেজের বিএনসিসি দলের সদস্য ছিলেন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ