বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচনে

প্রতীক পেয়েই প্রচারণায় ৬৭ প্রার্থী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩, ৯:০৮ পিএম
প্রতীক পেয়েই প্রচারণায় ৬৭ প্রার্থী

আগামী ১৭ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচন। নির্বাচন সামনে রেখে সোমবার (২৬ জুন) মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন ও সংরক্ষিত আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে প্রতীক পাওয়ার পরপরই মাঠে প্রচারণায় নেমেছেন সব দলের প্রার্থীরা। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচন ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ছেংগারচর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৩৬। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২ ও নারী ভোটার ১৬ হাজার ৩৩৪।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের প্রার্থীদের কাছ প্রতীক তুলে দেন।

Model Hospital

এরা হলেন বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকার (নৌকা), জাতীয় পাটির মনোনীত প্রার্থী ও ছেংগারচর পৌর জাপার সভাপতি মো. সেলিম মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল ওয়াদুদ মাস্টার (মোবাইল ফোন)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২,৩) ১নং ওয়ার্ড মনোয়ারা বেগম (জবা ফুল), শেফালী (অটোরিক্সা), ছালমা বেগম (চশমা) ও মুনমুন (আনারস)।
২নং (৪, ৫, ৬) ওয়ার্ডে মিল্লাতুল নেছা মিলি (জবা ফুল), আছমা বেগম (টেলিফোন), জাহানারা বেগম (চশমা), পদ্ম রানী (অটোরিক্সা), আকলিমা বেগম (আনারস) ও আনোয়ারা (দ্বিতল বাস)।
৩নং (৭, ৮, ৯) ওয়ার্ডে কানিজ ফাতেমা (চশমা), নুরুন্নাহার (আনারস), শিউলী বেগম (জবা ফুল)।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা (পাঞ্জাবী), আমিন মিয়াজী (পানির বোতল), সাইফুদ্দিন (উট পাখি), নাছির উদ্দিন ফরাজী (ব্লাকবোর্ড), সোলায়মান রতন ফরাজী (), কামাল উদ্দিন (ডালিম)।

২নং মো. খোকন মিয়া (উটপাখি), সৈয়দ মো. সফিকুল ইসলাম (পানির বোতল), হারিস খান (ডালিম), আমান উল্লাহ (পাঞ্জাবি)।
৩নং ওয়ার্ডে জহিরুল আলম (টেবিল ল্যাম্প), জাহাঙ্গীর আলম (ডালিম), মনির হোসেন (পানির বোতল), আক্তার হোসেন (ব্লাক বোর্ড), মজিবুর রহমান (পাঞ্জাবী), শহীদ উল্লাহ সরকার (উট পাখি)।

৪নং ওয়ার্ডে শাহাদাত হোসেন ঢালী খোকন (টেবিল ল্যাম্প), নাজমুল হাসান (ব্লাক বোর্ড), ওমর ফারুক খান (ডালিম), ইয়াছিন খান (উটপাখি), শাহজালাল (পাঞ্জাবি), চাঁন মিয়া প্রধান (ব্রীজ), নূরউদ্দিন (পানির বোতল)।

৫নং ওয়ার্ডে আব্দুল মান্নান বেপারি (পাঞ্জাবি), রমা দত্ত (পানির বোতল), আব্দুল লতিফ মিয়াজী (ডালিম), আল-আমিন মিয়াজী (টেবিল ল্যাম্প), মুছা আহাম্মদ জীবন (উট পাখি)।

৬নং ওয়ার্ডে আল-আমীন সরকার (ডালিম), বিল্লাল হোসেন (উটপাখি), আমান উল্লাহ (পাঞ্জাবী), শরীফ হোসেন (পানির বোতল)।

৭নং ওয়ার্ডে আব্দুল মতিন (টেবিল লাম্প), লিয়াকত আলী (ব্রীজ), আবুল বাশার (পানির বোতল), এনামুল হক (ব্লাকবোর্ড), রুহুল কুদ্দুস (পাঞ্জাবী), আলাউদ্দিন (গাজর), সফিকুল ইসলাম (ডালিম), আনোয়ার হোসেন (উটপাখি)।

৮নং ওয়ার্ডে বোরহান প্রধান (ডালিম), শাহজাহান মোল্লা (ব্লাকবোর্ড), জামান সরকার (পাঞ্জাবী), বিল্লাল হোসেন, (ব্লাকবোর্ড), শারফুদ্দিন শাওন (টেবিল ল্যাম্প), মোখলেছুর রহমান চৌধুরী (উটপাখি)।

৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন (উটপাখি), শামীম হোসেন (পাঞ্জাবী), গিয়াস উদ্দিন (পানির বোতল)।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ