শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৬৫০ কৃষককের মাঝে নারিকেল চারা প্রদান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩, ৯:১৪ পিএম
মতলব উত্তরে ৬৫০ কৃষককের মাঝে নারিকেল চারা প্রদান

মতলব উত্তর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৫০ জন কৃষকের মাঝে ৩ হাজার ২৫০ টি নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

২৬ জুন সোমবার সকালে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিথী রানী দাস। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার এমন কিছু নেই যে এটা জনগণকে দেয় না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের জনগণের কথা চিন্তা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় কৃষি সমৃদ্ধি করে তুলেছেন বাংলাদেশকে। কৃষকদের বীজ, সার, কৃষি যন্ত্রপাতি দিয়ে যাচ্ছেন। এবার দেওয়া হচ্ছে নারিকেল চারা। গত বছর দেওয়া হয়েছিল তালের চারা।

Model Hospital

এসব গাছগুলো বজ্রপাত প্রতিরোধে কাজ করে এবং আমাদের জীবন বাঁচাতে সহায়ক হয়। তাই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন।

এমএ কুদ্দুস আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়ন দেখে জামায়াত বিএনপি সহ্য করতে পারে না। তাই তারা শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করেছে। তাদের এই অপচেষ্টা কখনো সফল হবে না। বাংলাদেশের জনগণের দোয়ায় আল্লাহ তার সহায় আছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।

চাঁদপুর-২ আসন থেকে আমি একজন নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital