বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রেসক্লাব হাইমচর সভাপতি ও সম্পাদক পদে ৬ জনের মনোনয়ন ফরম জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৪:১৪ পিএম
উপজেলা প্রেসক্লাব হাইমচর সভাপতি ও সম্পাদক পদে ৬ জনের মনোনয়ন ফরম জমা
হাইমচর প্রতিনিধি : উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন ১০ ডিসেম্বর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।
১০ ডিসেম্বর ২০২১ শুক্রবার সন্ধ্যায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জি এম ফজলুর রহমান আকাশ এর কাছে এ মনোনয়ন ফরম জমা দেন তারা।
সভাপতি পদে চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি মোঃ ফারুকুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ হাইমচর প্রতিনিধি জি এম জহির ও দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক পদে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের সময় হাইমচর প্রতিনিধি মোঃ সাহেদ হোসেন দিপু, দৈনিক চাঁদপুর কন্ঠ হাইমচর প্রতিনিধি এস এম সাজ্জাদ হোসেন রনি, দৈনিক চাঁদপুর প্রতিদিন হাইমচর প্রতিনিধি হাসান আল মামুন মনোনয়ন ফরম জমা দেন।
প্রার্থীরা বলেন- প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার মাধ্যমে আমরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও প্রেসক্লাবের উন্নয়নের লক্ষে প্রার্থী হয়েছি। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। যিনি বিজয়ী হবেন সকলে তাকে সহযোগিতার মাধ্যমে সাংবাদিক ও প্রেসক্লাবের উন্নতি সাধন করার চেষ্টা করবো- ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital