বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০:৫৬ পিএম
কচুয়ায় ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা
কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক সিকদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিতভাবে তারা অনাস্থা প্রস্তাব জমা দেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই অনাস্থা প্রস্তাবের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কাছে দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে ইউপি চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, বিভিন্ন অনিয়ম দুর্নীতি, ইউনিয়ন পরিষদের সদস্য নামে বরাদ্দকৃত অর্থ,টিআর, কাবিখা, কাবিটা, এলজিডি ১ % লুটপাট অব্যাহত থাকায় আরও কিছু অনিয়মের অভিযোগ এনে ১১ জন ইউপি সদস্য স্বাক্ষর করে অনাস্থার লিখিত প্রস্তাব দিয়েছে।
অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে বিতারা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক সিকদার কাছে বিষয়টি মুঠোফোনের মাধ্যমে বক্তব্য জানতে চাইলেও ফোন রিসিভ না করা বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান বলেন, আমি ছুটিতে রয়েছি, বিতারা ইউনিয়নের মেম্বারদের লিখিত অভিযোগের একটি কপি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি ।
ইউপি সদস্যরা লিখিত অভিযোগ অফিসে জমা দিয়ে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital