শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১১:০১ পিএম
মতলব দক্ষিণে অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

‘আঁধারে আলোর মশাল’ এই শ্লোগান নিয়ে সামাজিক সংগঠন “অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশন” এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রবিবার (২ জুলাই) বিকাল ৩ টায় মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম রবির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নূরে আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈরুত লেবাননের বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারি মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক মিঞা মোঃ মামুন, মাসুদ হাজী, মো. আব্দুস সাত্তার বিএসসি, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, চাঁদপুর এলজিইডির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামছল হক মহাসিন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাউছার আলম পান্না, রুবেল পাটোয়ারী প্রমুখ।

Model Hospital

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইব্রাহীম পাটোয়ারী।

এছাড়া আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম রবি, মো. ইসমাইল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. জনি পাটোয়ারী, কালিকাপুর লোটাসবার্ড চ্যারিটি ফোরামের সভাপতি মো. নাজমুল হাসান, হিউম্যানিটিজ অর্গানাইজেশনের মো. ফরহাদ আহমেদ আলী, উত্তর কালিকাপুর একতা বন্ধনের সভাপতি মো. ডালিম পাটোয়ারী, পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী আলিমুন্নাহার। অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital