বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আওয়ামী লীগ নেতার গাড়িতে দুর্বৃত্তদের হামলা, আহত ১

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১১:১২ পিএম
শাহরাস্তিতে আওয়ামী লীগ নেতার গাড়িতে দুর্বৃত্তদের হামলা, আহত ১

শাহরাস্তিতে আওয়ামী লীগ নেতার গাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ১ কর্মীকে গুরুত্ব জখম করেছে।

গুরুতর আহত ওই কর্মী শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

সোমবার রাতে শাহরাস্তি শুচিপাড়ার দক্ষিণ ইউপির আলীগের সভাপতি ও মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মজিদ পাটোয়ারীর পুত্র মোঃ আবুল বাশার পাটোওয়ারী ৬৩ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তার লিখিত অভিযোগ পত্র, সরজমিনে মৌখিক বক্তব্য, হাসপাতাল, স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাসার পাটওয়ারী বাংলাদেশ মুক্তিসেনা উত্তরসূরি ফোরাম সভাপতিসহ দেশের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। ওই সুবাদে রবিবার বিকেলে নিজ বাড়ি থেকে তার নিজস্ব ইউনিয়নের রাগৈ উবির মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে যোগদানের জন্য রওনা দেন ।

Model Hospital

ওই ইউপির কেশরাঙ্গা দক্ষিণ পাড়াস্থ পাটোয়ারী বাড়ীর ব্রিজ সংলগ্ন পাকা রাস্তা এলাকায় পৌঁছালে জনৈক রিকশাচালক তার গাড়ি ধীরে চলার অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালমন্দ দিয়ে ঘটনার সূত্রপাত করেন। ওই সময় গাড়িতে থাকা তার এক নিকট আত্মীয় সাইফুল আমিন মোল্লার পুত্র শরীফুল ইসলাম ২২ হামলাকারীদের গতিরোধ করার চেষ্টা চালালে দুর্বৃত্তরা তাকে বেদম প্রহার করে আহত করে। পরে খেলা শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় তিনি একই এলাকায় অতিক্রমের সময় তার কথায় পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ব্যবহৃত নিসান পাথফাইন্ডার ২০০৬ মডেলের ৪ হাজার সিসির হার্ডটপ ঢাকা মেট্রো-ঘ ১১-৭০৯০ জিপটির গতিরোধ করে গাড়িতে হামলা করে।

গাড়ির সামনের বনেট কাভার দেবে যায়। এতে গাড়ির ব্যাপক নষ্ট সহ তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ওই সময় কান্ডে মৃত নজিবুর রহমানের পুত্র মাহমুদুর রহমান রিপন ৪৫ নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালায়। মুহূর্তের মধ্যে ওই খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে উদ্ধারের জন্য জড়ো হয়।

হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা বাঁশ, কাঠ, লোহার রড, দা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে আবুল হাশেমের পুত্র মেহেদী হাসান ২২ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল বাশার ওইরাতেই সাতজনকে সাক্ষী মেনে এবং ১২ জনকে বিবাদী করে শাহরাস্তি থানায় একটি অভিযোগ জমা করেন বলে জানান।

অভিযুক্তরা হলেন,শাহাবুদ্দিনের পুত্র আব্দুল করিম ৩৮ মৃত জাকির হোসেনের পুত্র মাসুম রানা ২৮,কাশেম পাটোয়ারীর পুত্র রাসেল পাটোয়ারী ৩৫, শাহাবুদ্দিনের পুত্র রফিক হোসেন ২৫, শফিউল্লার পুত্র সাগর ২৫ . শাহাবুদ্দিনের পুত্র রনি ২২, মৃত জুনাব আলীর পুত্র পলাশ ৪০, মৃত জোলকার পাটোয়ারীর পুত্র শাখায়েত হোসেন ৩১, মাসুকের পুত্র মনির হোসেনের ২৫, মৃত গোফরানের পুত্র কাকন ৩২ , মাহমুদুর রহমান রিপন ৪৫, মোহসেনা আক্তার ফ্যান্সির পিতা মৃত নজিবুর রহমান। সর্ব সাং কেশরাঙ্গা উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউপির শাহরাস্তি চাঁদপুর নামে অভিযোগ দাখিল করেন।

তিনি আরো বলেন অভিযুক্তরা স্থানীয় দুর্বৃত।

এ প্রসঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল গণমাধ্যমকে বলেন, আমি এমন একটি ঘটনা শুনেছি, এটি দুঃখজনক।

ওই ইউপির আলীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন পাটোয়ারী বলেন দুর্বৃত্তদের নিবৃত্ত করতে এসে আমি নিজেই প্রাণশঙ্কায় পড়ি। এই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায় নাই।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, দুই পক্ষ থেকে অভিযোগ এসেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ