শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা ৫নং ওয়ার্ডে নৌকা মার্কার উঠান বৈঠক

নান্দনিক ছেংগারচর পৌরসভা গড়তে নৌকায় ভোট দিন : নৌকা প্রতিকের প্রার্থী আরিফ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১:৩১ পিএম
নান্দনিক ছেংগারচর পৌরসভা গড়তে নৌকায় ভোট দিন : নৌকা প্রতিকের প্রার্থী আরিফ

আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।

আমি মেয়র নির্বাচিত হলে আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, শ্রম ও মেধা দিয়ে আমার আপনার প্রিয় পৌরসভাকে নান্দনিক পৌরসভা ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইন্শাল্লাহ্।

বিগত নির্বাচনে যাকে নির্বাচিত করেছিলেন, তিনি কোন উন্নয়ন করেছিলেন কিনা তা আপনারাই এর কালের সাক্ষি। আর আপনাদেরকে শুধু মনে করিয়ে দেয়া। আপনারা এ এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত না হন সেদিকে দৃষ্টি রাখবেন। ছেংগারচর পৌরসভার ভোটাররা উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে হয়তো কেউ অজুহাত তুলতে পারে। এদের থেকে সাবধান থাকতে হবে। এদের মধ্যে মিথ্যাচার ছাড়া আর কিছু নেই। এই এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে নৌকা প্রতীককে ভোট দিবে। আমি আপনাদের সহযোগিতা চাই, নৌকা প্রতীকে আপনাদের রায় চাই।

বুধবার বিকেলে ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের ঘনিয়ারপাড়ে উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন প্রামাণিক। আশিকুর রহমান মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদেরন সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা’সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital