বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণা

সমৃদ্ধশালী পৌরসভা গড়তে নৌকায় ভোট দিন : কেন্দ্রীয় যুবলীগ সহ-সম্পাদক কামরুজ্জামান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০:১৫ পিএম
সমৃদ্ধশালী পৌরসভা গড়তে নৌকায় ভোট দিন : কেন্দ্রীয় যুবলীগ সহ-সম্পাদক কামরুজ্জামান

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারের প্রচারণায় অংশ নেন কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।

৬ জুলাই বৃহস্পতিবার সকালে ঝিনাইয়া, তালতলী, ঘনিয়ারপাড় জীবগাঁও, বোর্ড স্কুল মোড় ছেংগারচর বাজারে নৌকা প্রতীকের প্রচারণা করেন এবং লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি স্থানে যুবলীগ নেতা মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, যুবলীগ নেতা সোহেল রানা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাজিব প্রমুখ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান বলেন, নৌকায় আস্থা নৌকায় উন্নয়ন, নৌকায় সমৃদ্ধি, নৌকা মানেই বাংলাদেশ। আর নৌকা মানেই শেখ হাসিনার হাতে নিরাপদ দেশ। তাই আমি আহ্বান করব আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন।

Model Hospital

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, তা আজ স্পষ্ট৷ আমরা পেয়েছি পদ্মা সেতু, পেয়েছি মেট্রোরেল, পেয়েছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের জনগণ কি না পেয়েছে, সকল ধরনের ভাতা, উন্নয়ন রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু পেয়েছি আমরা। এতেই বুঝা যায় নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই ডিজিটাল বাংলাদেশ।

তিনি বলেন, নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকার একজন মুক্তিযোদ্ধা সন্তান এবং ন্যায় পরায়ণ ব্যক্তি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শ্যামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি সকলে নৌকা ভোট দিয়ে ছেংগারচর পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলতে সহযোগী হোন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ