বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চার উপজেলায় CWFD নতুনদিন’র ক্যাম্পেইন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১১:৫৫ এম
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চার উপজেলায় CWFD নতুনদিন’র ক্যাম্পেইন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চার উপজেলায় নতুনদিন’র ক্যাম্পেইন এর খন্ডচিত্র।

স্টাফ রিপোর্টার : নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চার উপজেলায় CWFD-“নতুনদিন”প্রকল্পের মাধ্যমে চাঁদপুরে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে CWFD চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া এবং ফরিদগঞ্জ উপজেলায় কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইন উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, হাজীগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. আজিজ আহম্মদ, শাহরাস্তি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আব্দুল আউয়াল খন্দকার, সাংবাদিক মো. জিসান আহমেদ নান্নু এবং নতুন দিন প্রকল্পের চাঁদপুর জেলার টিমলিডার মো. ফেরদাউস, ফিল্ড সুপারভাইজার, কমিউনিটি মবিলাইজার, গোল্ড স্টার মেম্বার, এবং স্থানীয় ব্যাক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital