শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ডেঙ্গু জ্বরে ১৪ জন আক্রান্ত 

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৯:৩৬ পিএম
মতলব দক্ষিণে ডেঙ্গু জ্বরে ১৪ জন আক্রান্ত 
মতলব দক্ষিণে গেল ছয় দিনে মোট ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। গত শুক্রবার থেকে আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত এসব রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ১২ জুলাই বুধবার দুপুরে ভর্তি হন নিহা আক্তার (১৭), আসমা আক্তার (৩০), বশির আহম্মেদ (৩২) ও মো. তৌফিক (২৬) নামে চার ব্যক্তি। তাঁদের বাড়ি উপজেলা সদর ও আশপাশের এলাকায়।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত শুক্র, শনিবার থেকে মঙ্গলবার পযর্ন্ত দুজন করে মোট ১০ জন উপজেলা স্বস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ বুধবার বিকেল পর্যন্ত আরও ভর্তি হন চারজন। উল্লিখিত ছয় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মোট ১৪ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. মুহিবুল্লাহ বলেন, গত কয়েকদিন ধরে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের প্যারাসিটামল বড়ি, তরল খাবার এবং ক্ষেত্র বিশেষে অ্যান্টিবায়োটিক খেতে দেওয়া হচ্ছে। এর আগে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। জ্বর হওয়ার ২৪ ঘন্টার মধ্যে রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। দিন দিন ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মধ্যে আতংক বিরাজ করছে । স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, ডেঙ্গু মশা নিধনে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital