শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী নুরুন নাহার

শোষণ নয় সেবাই একমাত্র আমার লক্ষ্য

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৯:৪৫ পিএম
শোষণ নয় সেবাই একমাত্র আমার লক্ষ্য

আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী মিসেস নুরুন নাহার সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি সমাজের সৎ, নির্ভীক ও সাহসী নারী নেত্রী হিসেবে বিগত দিনে পৌরসভার সুনামের সহিত কাজ করছে। তাকে জনগণ যদি তাকে সুযোগ দেন তাহলে মানুষের কল্যাণে কাজ করতে চান এই নারী নেত্রী।

ছেংগারচর পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আনারস প্রতীক নিয়ে মিসেস নুরুন নাহার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজের পাশাপাশি মাদকমুক্ত, বাল্যবিবাহ বন্ধ করা, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে ও নির্যাতিত নারী সমাজের কল্যাণে তাদের সহায়তায় করাই তার মুল্য লক্ষ্য।

পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ভোটাররা বলেন, কাউন্সিলর প্রার্থী নুরুন নাহার নম্র-ভদ্র, সততা এবং স্বচ্ছতার সাথে সব সময় আমাদের পাশে থেকেছেন। দিনরাত নিরলস পরিশ্রম করে বিভিন্ন মহলে অসহায় দরিদ্র মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে সাহায্য-সহযোগিতা করেছেন।

অসহায়দের সাহায্য সহযোগিতায় অগ্রগামী থাকায় তাকে ছেংগারচর পৌরসভার ৭, ৮ ও ৯নং মহিলা সংরক্ষিত ওয়ার্ড থেকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চান।

Model Hospital

কাউন্সিলর প্রার্থী নুরুন নাহার বলেন, আমি সব সময় মানুষের পাশে থেকে জনগণকে নিয়ে কাজ করছি। আমার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজসহ মানুষের সেবা করতে সবাইকে পাশে থাকার আহবান জানাচ্ছি। আমি এ পর্যন্ত আমার ভোটার এলাকার অসহায় দরিদ্র, গরীব-দুঃখী মানুষের পাশে থেকে সবসময় সাহায্য-সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও করব। আমি জনগণের সেবায় নিয়োজিত থেকেছি বিধায় জনগণ আমাকে ভালবাসে। আমার উপর দায়িত্ব অর্পিত হলে আমি সঠিকভাবে পালন করব এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখব। আমি জনগণের কল্যাণে আমার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভূমিকা রাখতে চাই।

আমি কাউন্সিলর না হয়েও মানুষের পাশে থেকে তাদের সেবা করেছি এবং আগামীতে কাউন্সিলর নির্বাচিত হলে এই সেবা করার সুযোগ আরও বেশী পাব। আর এজন্যেই আমি কাউন্সিলর প্রার্থী হিসেবে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital