শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এসপি মিলন মাহমুদকে বিদায় সংবর্ধনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৯:৪৯ পিএম
কচুয়ায় এসপি মিলন মাহমুদকে বিদায় সংবর্ধনা

চাঁদপুর জেলা সদ্য বিদায়ী পুলিশ সুপার (এসপি) মো.মিলন মাহমুদ বিপিএম (বার) কে বিদায় সংবর্ধনা দিয়েছে কচুয়া থানা পুলিশ।

রবিবার দুপুরে কচুয়া থানা প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন,সবাকে অনুরোধ করবো একা পুলিশের পক্ষে সব ধরনের অপরাধ দমন করা সম্ভব না।

আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন এক সাথে ভালো থাকা যায়। সবাই মিলে সকল ইউনিয়ন,ওয়ার্ড ও পৌরসভাকে ভালো রাখি তাহলে কচুয়া থানাও ভালো থাকবে। এ থানার সকল কর্মকর্তরা আপনাদের মেধা যোগ্যতা দিয়ে আমাকে সহযোগীতার করেছেন। তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।

কচুয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (এসআই) মো.দেলোয়ার হোসেনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রাণধন দেব,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান মো.এম আখতার হোসাইন,বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের আয়ন ব্যয়ন কর্মকর্তা শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাহজলী, প্রভাষক শাহদাৎ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সভাপতি মো.রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব প্রমুখ।

Model Hospital

এসময় কচুয়া থানার পুলিশ সদস্য ও সুুশীল সমাজের ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital