শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ ছেংগারচর পৌরসভা নির্বাচন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ১০:০০ পিএম
আজ ছেংগারচর পৌরসভা নির্বাচন

আজ সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মোট ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৩৩ হাজার ৩৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্যাহ সরকার (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. সেলিম হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও আবদুল ওয়াদুদ মাষ্টার (মোবাইল ফোন)।

রিটার্র্ণিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানায়, নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অবস্থান নিয়েছেন।

ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানায় তিনি।

Model Hospital

ভোটারদের জরিপে জানা গেছে, নৌকার সাথে নারিকেল গাছ প্রতীকের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। নির্বাচনে জয়লাভের ব্যাপারে নৌকা ও নারিকেল গাছ প্রতীকের প্রার্থী দু’জনই বলেছেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে তারা জয়লাভ করবেন।

এদিকে ভোটগ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। রোববার বিকেল থেকে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা ইভিএমসহ ভোটগ্রহণের সকল সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে পৌঁছেছেন।

জেলার পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ তার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন। তিনি রোববার বিকেলে সকালে ছেংগারচর সরকারি কলেজ চত্বরে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital