সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বীরমুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের এক যুগ পূর্তি অনুষ্ঠান জাকজমকভাবে পালিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৯:১৬ পিএম
বীরমুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের এক যুগ পূর্তি অনুষ্ঠান জাকজমকভাবে পালিত

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই স্লোগান কে ধারণ করে। বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদ, চাঁদপুর এর এক যুগ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই শনিবার বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের এক যুগ পূর্তি উপলক্ষে বিকাল ৪টায় বর্ণাঢ্য র‌্যালী শহরের জোড় পুকুর পাড় হতে শুরু করে নতুন বাজারের মোড়ে হয়ে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে সমাপ্ত হয়।

বিকেল পাঁচটায় চিত্রাংকন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিল্পকলার মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন।

Model Hospital

বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতির সংসদের সভাপতি অজিত দত্তের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক, কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) বশির আহমেদ, পৌরসভার মেয়র, এড.জিল্লুর রহমান (জুয়েল), জেলা নির্বাচন কর্মকর্তা, তোফায়েল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এইচ এম আহসানুল্লাহ ও সভাপ্রধানের বক্তব্য রাখেন সাবেক প্রেসক্লাবের সভাপতি, শহীদ পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উদ্বোধনী ও অনুষ্ঠানে।

তিন দিনব্যাপী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন মেঘালয় সাংস্কৃতিক কেন্দ্র চাঁদপুর, নৃত্যধারা, ত্রিপুরা সম্প্রদায়।

সবশেষে অংশগ্রহণকারী সংগঠনগুলোকে ক্রেস্ট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি অজিত দত্ত।

কচুয়ায় বিয়ের ৫ মাসের মাথায় এক নববধুর পুত্র সন্তান প্রসব!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম
কচুয়ায় বিয়ের ৫ মাসের মাথায় এক নববধুর পুত্র সন্তান প্রসব!

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিয়ের মাত্র ৫ মাস ১দিনের মাথায় এক নববধূর পুত্র সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলার শাসনপাড়া গ্রামের জমির উদ্দিন প্রধানিয়া বাড়ির (চুইল্লাগো বাড়ি) এ ঘটনাটি স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাসনপাড়া গ্রামের বাসিন্দা মো. কবির হোসেনের মেয়ে সুরাইয়া আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উত্তর বৈদ্য সরকার বাড়ির সুখ মিয়া সরকারের ছেলে আশিকুর রহমানের সাথে ২০২৬ সালের ২২ মার্চ মধ্যরাতে পারিবারিকভাবে বিয়ে হয় । সুরাইয়া আক্তার বিয়ের আগে দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকার সুন্দুলপুরে একটি মাদরাসায় লেখাপড়া করতেন। বিয়ের প্রায় ৫মাস ১দিন পর গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে দাউদকান্দি-গৌরীপুর এলাকার দেশ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম দেন সুরাইয়া আক্তার। নবজাতকের নাম রাখা হয়েছে সামির হোসেন। বিয়ের সময়কাল ও সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে স্থানীয়দের মধ্যে নানান আলোচনা শুরু হয়েছে।

এদিকে সন্তান জন্মের পর প্রথম দিকে স্বামী আশিকুর রহমান সন্তানের খোঁজখবর নিলেও বর্তমানে মনোমালিন্যের কারণে স্ত্রী ও সন্তানের খোঁজখবর না নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ বিছিন্ন রেখেছেন। ৫মাস ১দিনে একটি নবজাতক সন্তান কী কওে জন্ম হয়, এ নিয়ে আশিকের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নানান কৌতুহল সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

এ বিষয়ে সন্তানের মা সুরাইয়া আক্তার জানান, তার প্রচন্ড ডায়াবেটিস ছিল, যা তার স্বামী আশিকও জানতেন এবং মতলবে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। ডায়াবেটিসের কারণে নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার বাইরে অন্য কোনো বিষয় নেই বলেও দাবি করেন।

Model Hospital

তিনি আরও বলেন, তার স্বামী তার শিশু সন্তানের পক্ষে রয়েছেন। তবে স্বামীর বোনসহ কয়েকজন ব্যক্তি তাকে স্বামী ও সন্তানের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে সুরাইয়া আক্তারের স্বামী আশিকুর রহমান মুঠোফোনে তার এক চাচার সাথে কথোপকোথনে ৫ মাসে কীভাবে সন্তান জন্ম হওয়া দাবি করে বিষয়টি সমাধান চেয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।