রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিভাগীয় পর্যায়ে খেলার উদ্দেশ্যে চাঁদপুর সরকারি কলেজ ফুটবল টিমের চট্টগ্রাম যাত্রা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৯:৫৬ পিএম
বিভাগীয় পর্যায়ে খেলার উদ্দেশ্যে চাঁদপুর সরকারি কলেজ ফুটবল টিমের চট্টগ্রাম যাত্রা

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ফুটবল টিম ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩’’ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলার উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছে।

রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুটবল টিমের সদস্যরা কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এর কাছে দোয়া চাইতে আসলে, অধ্যক্ষ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, তোমরা চাঁদপুর সরকারি কলেজ তথা চাঁদপুর এর প্রতিনিধিত্ব করবে। খেলার নিয়ম কানুন মেনে চলবে। খেলায় হারজিত থাকবে। তোমাদের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।’

খেলোয়াড়বৃন্দ ভাল খেলা উপহার দিবে বলে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দকে অবহিত করেন। সর্বাত্মক চেষ্টা থাকবে চাঁদপুরের মুখ উজ্জ্বল করার জন্য। এর জনা তারা চাঁদপুরবাসীর দোয়া কামনা করেন।

Model Hospital

ক্রিড়া শিক্ষক স্বপন কুমার সাহার নেতৃত্বে ২২ সদস্যের ফুটবল টীমের সদস্যরা সোমবার চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ছেড়ে যাবে এবং মঙ্গলবার থেকে তাদের প্রতিযোগিতা শুরু হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।