শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সরকারি জায়গায় বাড়িঘর দখলমুক্ত করতে প্রশাসনের নির্দেশ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৩৯ পিএম
কচুয়ায় সরকারি জায়গায় বাড়িঘর দখলমুক্ত করতে প্রশাসনের নির্দেশ

কচুয়ায় সরকারি জায়গায় বাড়িঘরদখলমুক্ত করতে প্রশাসনের নির্দেশ

কচুয়া ও হাজীগঞ্জ দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায়  কাদলা ও গৌড়েশ্বর দুই গ্রামের মাঝখানে দীর্ঘদিনের চলাচলের সরকারি রাস্তা ও প্রবহমান খালের উপর অবৈধ ভাবে স্থায়ী বাড়িঘর নির্মাণের অভিযোগে দখলদারীদেরকে দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন নির্দেশ দিয়েছে। গত ৪ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির স্বাক্ষরিত নোটিশে (৩০ দিন) কার্য দিবসের মধ্যে অবৈধ দখলদারি কাদলা গ্রামের হাফিজ উদ্দিন ও মানিক হোসেনের ঘরবাড়ি ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
নোটিশে উল্লেখ করেন, কচুয়া উপজেলাধীন কাদলা মৌজার ৩৯৯নং খতিয়ানভুক্ত ২৬৫১ দাগের পাশে সরকারি হালট ও খাল থাকা সত্ত্বেও মালিকানা জমির উপর রাস্তা নির্মান হচ্ছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং অত্রাফিসের সার্ভেয়ার সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় আবেদনকারীর মালিকানা ২৬৫১ দাগের বিপরীত পাশে সরকারি ০১নং খাস খতিয়ানের ২৭৫৯ ও ২৬৩৫ দাগের মধ্যে প্রায় ০.০৬ একর জমিতে আপনি/আপনারা অবৈধভাবে ০২টি চার চাল টিনের বসত ঘর ও ০২টি দুচালা টিনের পাকের ঘর নিয়ে ভোগদখলে রয়েছেন। যাতে সরকারি স্বাথ ক্ষুন্ন হয়েছে।
নোটিশ আরো উল্লেখ করেন,সরকারি স্বার্থ রক্ষায় আগামী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে অবৈধ স্থাপনা দখলকারীরা তাদের নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী হেলাল উদ্দিন জানান, ১২৮ কাদলা মৌজার ২৬৪৬-৪৭ দাগের আমার নিজস্ব জায়গায় ও আমার চাচার জায়গায়র উপর ১৫-১৬ ফুট প্রশস্থ  চলাচলের রাস্তা নির্মাণ করা হয়। রাস্তার উত্তর পাশে প্রবমান খাল ও রাস্তা আমার জায়গা উপর দিয়ে চলে যায়। চলাচলের রাস্তা ও খালের সরকারি জায়গাটি প্রভাব বিস্তার করে  কাদলা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে হাফিজ উদ্দিন ও মানিক উদ্দিন সরকারি খাস জায়গা দখল করে স্থায়ীভাবে বসতবাড়ি নির্মাণ করেন। এতে করে সরকারি জায়গা দিয়ে খাল ও রাস্তা না গিয়ে  আমার মালিকানা জায়গার উপর রাস্তা খাল চলে যায়। উপজেলা প্রশাসনের কাছে আমরা ন্যায়বিচার দাবি করছি।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।