সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা

সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে : দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১০:৩৮ পিএম
সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে : দীপু মনি
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, বিএনপি জামায়াতকে আর এদেশের মানুষ ক্ষমতায় চায় না। বিএনপির জামায়াত ক্ষমতায় থাকার সময় সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারে নি। তখন নৌকায় ভোট দেওয়ার কারনে মানুষকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
চাঁদপুর পৌর ১২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ৩০ জুলাই রোববার বিকেলে গুনরাজদী সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যিনি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করেন তিনিই হলেন শেখ হাসিনা। সরকারের যত উন্নয়ন আছে ও বিএনপি জামায়াতের সকল কুকর্ম জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে। বর্ধিত সভা সংগঠনের কাজের একটি অংশ। এখানে সংগঠনের অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে।
১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর সফিকুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কও কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী।
কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সস্পাদক শাহ আলম খলিফার যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহ-সভাপতি মোঃ দুলাল মিজি।

ফরিদগঞ্জে জনবল সংকটে তথ্য আপা সেবা, ভোগান্তিতে গ্রামীণ নারীরা

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম
ফরিদগঞ্জে জনবল সংকটে তথ্য আপা সেবা, ভোগান্তিতে গ্রামীণ নারীরা
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র জনবল সংকট এবং অনুপযুক্ত কার্যালয়ের কারণে নারী ক্ষমতায়ন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক বিশেষ উদ্যোগ ‘তথ্য আপা’ প্রকল্পের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার গ্রামীণ নারীদের ডিজিটাল সেবা ও আইনি সহায়তা দেওয়ার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
প্রকল্প অফিস সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে তথ্য আপা প্রকল্পের মোট চারটি পদ থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র দুজন। পদগুলোর মধ্যে তথ্যসেবা কর্মকর্তা ও একজন তথ্যসেবা সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে তথ্যসেবা সহকারী ইসরাত জাহানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্যসেবা কর্মকর্তার কাজ সামলাতে হচ্ছে এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন কেবল মো. জাকির হোসেন। সীমিত এই জনবল দিয়ে পুরো উপজেলার নারীদের সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
এদিকে কার্যালয়ের অবস্থান নিয়েও সেবাগ্রহীতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। উপজেলা সদরের জনবহুল ও সহজে যাতায়াতযোগ্য স্থান ছেড়ে কিছুটা দূরে একটি নির্মাণাধীন ভবনের পেছনের অংশে দ্বিতীয় তলায় এই কার্যালয় স্থাপন করা হয়েছে। ফলে প্রথমবারের মতো সেবা নিতে আসা গ্রামীণ নারীরা সঠিক ঠিকানার খোঁজে চরম ভোগান্তির শিকার হন।
অতিরিক্ত দায়িত্বে থাকা তথ্যসেবা কর্মকর্তা ইসরাত জাহান জানান, পর্যাপ্ত জনবল না থাকায় আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া কার্যালয়টি উপজেলা চত্বরে বা জনবহুল স্থানে হলে সেবাগ্রহীতাদের যাতায়াত সহজ হতো।”ষ
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি উপজেলায় সরকারি কার্যালয়ের স্থান সংকুলান না থাকায় আপাতত ভাড়া ভবনে কার্যক্রম চলছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।