সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ডেমো -লোকাল ট্রেন ও স্টিমার পুনরায় চালুর দাবিতে

চাঁদপুর কোর্ট স্টেশনে বাসদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৬:০১ পিএম
চাঁদপুর কোর্ট স্টেশনে বাসদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

চাঁদপুরবাসী সহ দেশের সচেতন নাগরিকরা জানেন যে, ট্রেনে ছড়ার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য আমাদের দেশে প্রধান নিরাপদ বাহন, নির্বিগ্নে নির্ভয়ে, দুর্ঘটনামুক্ত, কম ভাড়ায় যাতায়াত করতো। বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবি খেটে খাওয়া মানুষরাই হয়। বিভিন্ন অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক সহ শ্রমজীবি মেহনতী মানুষরা কাজের সন্ধানে শহরে প্রয়োজনে আশা-যাওয়া করতো। শুধু তারাই নয় ক্ষুদ্র-মাঝারী ছোট-বড় ব্যবসায়ীরা এই ট্রেনের মাধ্যমে কম খরচে মালামাল নিয়ে যেতো। এছাড়া চাঁদপুর মাছ ঘাট থেকে ইলিশ মাছ সহ সাগরের অনেক ধরনের মাছ ট্রেনের মাধ্যমে সিলেট সহ বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো।

প্রায় (৪) চার বৎসর পূর্বে ডেমো ট্রেনে যাত্রীরা ৩০/৪০ টাকা, ভাড়ায় কুমিল্লা পর্যন্ত যাওয়া আশা করতে পারতো। ডেমো ট্রেনসহ লোকাল ট্রেনগুলো সরকার কর্তৃক বন্ধ করার ফলে সাধারণ মানুষ ৪/৫ গুন বেশী ভাড়ায় কুমিল্লা ও চট্টগ্রামে বাসে যেতে বাধ্য হয়। ডেমোসহ লোকাল ট্রেন বন্ধ করে দিয়ে ৪/৫ গুন বেশী ভাড়ায় কুমিল্লা ও চট্টগ্রামে বাসে যেতে বাধ্য হয়। ডেমোসহ লোকাল ট্রেন বন্ধ করে দিয়ে ৪/৫জন বাস মালিকের স্বার্থে বা তাদের পকেট ভারী করার এই প্রক্রিয়া অবিলম্বে প্রতাহার করে, জনমানুষের স্বার্থে লোকাল ট্রেন ও মেট্টো রেল চালুর দাবীর সাথে সাথে অনির্বাচিত সরকারকে স্মরণ করায়ে বক্তারা বলেন যে, ট্রেনের যাত্রীরা এক সময় স্টিমারের যাত্রী হয়ে বরিশাল-ভোলা ও খুলনাসহ বিভিন্ন এলাকায় ঝড় বাদলের মধ্যেও নির্ভয়ে-নিরাপদে নিজ নিজ গন্তব্যে যেতে পারতো।

বর্তমানে ফ্যাসিবাদী সরকার এই চলমান স্টিমারগুলো বন্ধ করে দেওয়ার ফলে ওই অঞ্চলের যাত্রীদের ৪/৫ গুন বেশী ভাড়ায় ঝড় বাদলের সময় দুর্ঘটনার সম্ভাবনা নিয়ে লঞ্চের যাত্রী হতে বাধ্য হচ্ছে।

তাই অবিলম্বে ডেমোট্রেন সহ লোকাল ট্রেন ও আন্তনগর ট্রেন সংখ্যা বৃদ্ধি করা ব্যক্তি মালিকানায় ট্রেন না দিয়ে রাষ্ট্রীয় উদ্যোগে চালু রাখা এবং চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া বন্ধকৃত সবগুলো ষ্টিমার সরকারের উদ্যোগে অবিলম্বে চালুকরা সহ ডিজেল-মবিলের দাম কমায়ে লঞ্চ যাত্রীদের ভাড়া কমানোর দাবীতে ৩ আগস্ট ২০২৩ইং সকাল সাড়ে ১১টায় কালিবাড়ী কোর্ট স্টেশনের প্লাটফরমে ব্যানার নিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Model Hospital

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, জেলা বাসদ নেতা দিপালী রানী দাস, জেলা বাসদ নেতা হারুনুর রশিদ, বাসদ জেলা সংগঠক জি.এম বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদর আহ্বায়ক আবু তাহের বন্দুকসী প্রমুখ।

ফরিদগঞ্জে আইইউজিআইপি’র সড়ক নির্মানে ড্রেজার দিয়ে কাদা-মাটি ভরাট

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম
ফরিদগঞ্জে আইইউজিআইপি’র সড়ক নির্মানে ড্রেজার দিয়ে কাদা-মাটি ভরাট
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় আইইউজিআইপি’র (IUGIP) সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম ভেঙে বালুর পরিবর্তে নদীর চর থেকে ড্রেজার দিয়ে কাদা-মাটি তুলে সড়কে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় চর থেকে মাটি বিক্রির জন্য প্রতি স্কয়ার ফিট ১৫ টাকা দরে চুক্তির কথা স্বীকার করেছেন এক যুবদল নেতা।
রোববার (১ নভেম্বর) শেষ বিকেলে পৌর এলাকার কেরোয়া গ্রামে গিয়ে এই ঘটনা দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কেরোয়া গ্রামের গজারিয়া চরে একটি অবৈধ ড্রেজার স্থাপন করা হয় এবং প্রায় ছয় শ ফুট পাইপ সংযোগ দেওয়া হয়। ড্রেজার চালুর মাধ্যমে রাস্তা নির্মাণের জন্য বক্স কাটিং করা জমিতে চর থেকে ড্রেজারের মাধ্যমে কাদা-মাটি ও পানি তোলা শুরু হয়। এর ফলে পুরো রাস্তা কাদা-পানিতে সয়লাব হয়ে যায় এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় হাজারো মানুষ। জনবসতিপূর্ণ এলাকায় এভাবে রাস্তা বন্ধ করে কাজ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, সড়কটির ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাকিবুল হাসান দীপু হলেও মাঠপর্যায়ে সাব-ঠিকাদার হিসেবে কাজটি পরিচালনা করছেন স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার মোঃ শাহজাহান।
তবে ঠিকাদার রাকিবুল হাসান দাবি করেন, শাহজাহান নামে কাউকে তিনি চেনেন না।
এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হওয়ার প্রায় ৪০ মিনিট পর চর উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ ও যুবদল নেতা আমিন মিজি মুঠোফোনে কথা বলেন। তিনি জানান, চর উন্নয়ন কমিটির সভাপতি মজিবুর রহমান দুলাল এবং সাধারণ সম্পাদক আজাদ পাটোয়ারী।
এ সময় চর থেকে ড্রেজার দিয়ে বালু বা মাটি নেওয়ার জন্য রাস্তার সাব-ঠিকাদার শাহজাহানের সঙ্গে প্রতি স্কয়ার ফিট ১৫ টাকা দরে চুক্তি হওয়ার কথা তিনি স্বীকার করেন। তবে যোগাযোগের চেষ্টা করা হলেও চর কমিটির সভাপতি মজিবুর রহমান দুলাল ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদির জানান, রাস্তাটি আইইউজিআইপি’র প্রকল্পের হলেও এর দেখভালের দায়িত্বে পৌর কর্তৃপক্ষ রয়েছে। তবে চর থেকে ড্রেজার দিয়ে মাটি বা কাদা এনে রাস্তার কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই এবং এটি সম্পূর্ণ অবৈধ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক জানিয়েছেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে।