সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পৌর মেয়রের সু-দৃষ্টি কামনা : হাজীগঞ্জে চলাচল সড়কে দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৬:৫০ পিএম
পৌর মেয়রের সু-দৃষ্টি কামনা : হাজীগঞ্জে চলাচল সড়কে দেয়াল, অবরুদ্ধ ২০ পরিবার
হালট দিয়ে মাটির রাস্তা তৈরি করারর পরে ও সামনের বাড়ির লোকজনের বাঁধায় জন চলাচলে অবরুদ্ধ রয়েছে প্রায় ২০ টি পরিবার। সড়কের সামনের অংশে দেয়াল নির্মান করে ফেলার কারনে বর্ষা মৌসুমে পানি কাদায় পুরোপুরি অবরুদ্ধ পরিবারগুলো। সড়কে দেয়াল নির্মানকারী পরিবারগুলোর দাবী যথানিয়মে আসলে পথ দেয়া হবে নচেৎ না।  তবে স্থানীয় কাউন্সিলর বলছেন জনস্বার্থে সড়কের একটা ব্যবস্থা করে দিতে হবে।  ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধেররা এলাকার।
খোঁজ নিয়ে ও সরজমিনে দেখা যায়, ইউসুফ আলি মির্জা বাড়ির পিছনে লিলাম বাড়ি। নিলাম বাড়িতে প্রায় ২০ টি পরিবারের স্থায়ী বসতি হলে ও বাড়ি থেকে বের হবার কোন সড়ক নেই বাড়িটির। সম্প্রতি সময় নিলাম বাড়ির লোকজন হালটে দিয়ে মাটির রাস্তা বেঁধে ইউসুফ আলী মির্জা বাড়ির সীমানায় এনে শেষ করেন। মাটির রাস্তার কাজ শেষ হলে মির্জা বাড়ির লোকজন হঠাৎ করে বাকী রাস্তা নির্মানে বাঁধা দেয় আর রাস্তায় পাকা দেয়াল তুলে প্রতিবন্ধকতা করে দেয়। সেই থেকে নিলাম বাড়ির লোকজন চরম দূর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে বিশেষ করে বাড়ির শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে হাটার পথ প্রধান বাঁধা হয়ে দাড়িয়েছে ।
ভূক্তভোগী বশির উল্যাহ পন্ডিতের মিলন মিয়া জানান,  আমরা অভিভাবক হিসেবে পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম স্যার ও আমাদের কাউন্সিলর বাদল ভাইয়ের দিকে ছেয়ে আছি। উনারা আমাদের দিকে সু-দৃষ্টি দিলে আমাদের পথের ব্যবস্থা হয়ে যাবে।
এ দিকে ইউসুফ আলী মির্জা বাড়িতে গত শনিবার দুপুরে গেলে কথা বলার মতো কোন পুরুষ পাওয়া যায় না। সবাই কাজে গেছে বলে বাড়ির মোখলেছুর রহমান মির্জার ছেলে হাবিব জানিয়েছেন, হাবিব আরো জানান,  তারা আমাদের বাড়ির পাশে দিয়ে পথ নিতে চায় আবার আমাদেরকে আসামী করে মামলা করে এটা তো হতে পারে না।
এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মোহসিন ফারুক বাদল জানান,  যে কোন ভাবে জনস্বার্থে জনগন চলাচলকারী রাস্তা করে দিতে হবে। সেভাবেই আমরা একটা ব্যবস্থা করে দেবো।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।