বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক মাহবুবুর রহমান সুমনের বাবার মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৮:১১ পিএম
সাংবাদিক মাহবুবুর রহমান সুমনের বাবার মৃত্যুবার্ষিকী

আজ ৯ আগস্ট চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক ও চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫) রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের বাবা, চাঁদপুরের সাবেক সেটেলমেন্ট অফিসার মরহুম মো. আবুল হোসেন সরদারের ২৭তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আগামি ১৫ আগস্ট বাদআছর মরহুমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন চর-পাইয়াতলী গ্রামের আলী হোসেন সরদার কান্দি জামে মসজিদে স্মরণ সভা, কোরআন খতম, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুম আবুল হোসেন সরদার শরীয়তপুর জেলার সখিপুর থানার সম্ভ্রান্ত সরদার পরিবারের সন্তান। তাঁর বাবা মরহুম আলী হোসেন সরদার, বড় ভাই মরহুম আমজাদ হোসেন সরদার ও ভাতিজা মরহুম সেলিম সরদার সখিপুর থানার দিগর মহিষখালী (ডিএম খালী) ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।

মরহুম আবুল হোসেন সরদার চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তিনি ঢাকা, কুমিল্লা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।

Model Hospital

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে আবুল হোসেন সরদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital