শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে হাদিয়া ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৩:০০ পিএম
ফরিদগঞ্জে হাদিয়া ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

এস. এম ইকবাল : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একঝাঁক তরুনের সমন্বয়ে গঠিত হাদিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে।

১৩ ডিসেম্বর সোমবার রুপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ মোহাম্মদিয়া জামে মসজিদের সামনে উক্ত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন, ঢাকা ইসলামিয়া হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. এস কে বায়েজিদ হোসেন ও তাহার সহধর্মিণী ডা. আফরোজা আক্তার।

চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থাপনায় ও পরিচালনার দায়িত্বে ছিলেন হাদিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মহিন, সহ- সভাপতি মোঃ সজীব হোসেন, সাধারণ সম্পাদক ও অর্থ ব্যবস্থাপক শামীম শাকিল, চাঁদপুর জেলা প্রতিনিধি জাহিদ হাসান, সহ- জেলা প্রতিনিধি জিহাদ হাসান, প্রচার সম্পাদক শামসুল আলম রনি, চাঁদপুর জেলা শাখার সদস্য কামরুল ইসলাম জাবের, জুবায়ের মুন, আয়েশা আক্তার জিহান, নিশাদ হাসান, বরিশাল জেলা শাখার সদস্য সোহানুর রহমান প্রমূখ।

Model Hospital

সংগঠনের নেতৃবৃন্দ জানায়, এ সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে, তাছাড়া করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে সচেতনতা মূলক প্রচারণা, বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরন, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনসহ সামাজিক কাজ করে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital