বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক কমিটি ঘোষনা

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০:১৫ পিএম
চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক কমিটি ঘোষনা
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের ২য় তলায় এক কর্মী সভায় মোঃ শাহাদাত হোসেন গাজীকে আহবায়ক ও মোঃ শাহাবুদ্দিন মল্লিককে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল চাঁদপুর সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ শাহজালাল দেওয়ানের সভাপতিত্বে, সদস্য সচিব এ আর আলাউদ্দিনের পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আলফাজ উদ্দিন মিয়াজী। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন  বিএনপি’র সভাপতি ও দুইবারের ইউপি চেয়ারম্যান (সাবেক) স্বপন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর সরকারী কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকা।
সভায় সদর উপজেলা শাখা তাঁতী দলের আহবায়ক মোঃ শাহজালাল দেওয়ান ও সদস্য সচিব এ আর আলাউদ্দিন স্বাক্ষরিত অনুমোদিত আহবায়ক কমিটিতে মোঃ শাহাদাত হোসেন গাজীকে আহবায়ক, মোঃ শাহাবুদ্দিন মল্লিককে সদস্য সচিব,
মোঃ বারেক গাজী, মোঃ মাসুদুর রহমান খান, মোঃ আলমগীর গাজী, মোঃ ফজলু তালুকদারকে যুগ্ম আহবায়ক এবং মোঃ শাহাজালাল হোসেন, মোঃ জাহাঙ্গীর তালুকদার ও মোঃ হারুন খানকে সম্মানীত সদস্য হিসেবে মনোনীত করা হয়। এদিকে উক্ত আহবায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি নেতা মাহাবুব বেপারী, আবুল কালাম পাটওয়ারী, জাহাঙ্গীর আলম খান, আব্দুল আজিজ মিয়াজী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহাবুব গাজী, ইউনিয়ন যুবদল নেতা আরিফ তালুকদার, বিল্লাল পাটওয়ারী, সুজন হাজী, অলিউল্লাহ গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নূর আলম, সাকিল পাটওয়ারী সহ ইউনিয়ন বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদল, তাঁতীদলসহ উক্ত সংগঠনের কর্মী ও সমর্থকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।