চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক কমিটি ঘোষনা
মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০:১৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের ২য় তলায় এক কর্মী সভায় মোঃ শাহাদাত হোসেন গাজীকে আহবায়ক ও মোঃ শাহাবুদ্দিন মল্লিককে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল চাঁদপুর সদর উপজেলা শাখার আহবায়ক মোঃ শাহজালাল দেওয়ানের সভাপতিত্বে, সদস্য সচিব এ আর আলাউদ্দিনের পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আলফাজ উদ্দিন মিয়াজী। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও দুইবারের ইউপি চেয়ারম্যান (সাবেক) স্বপন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর সরকারী কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকা।
সভায় সদর উপজেলা শাখা তাঁতী দলের আহবায়ক মোঃ শাহজালাল দেওয়ান ও সদস্য সচিব এ আর আলাউদ্দিন স্বাক্ষরিত অনুমোদিত আহবায়ক কমিটিতে মোঃ শাহাদাত হোসেন গাজীকে আহবায়ক, মোঃ শাহাবুদ্দিন মল্লিককে সদস্য সচিব,
মোঃ বারেক গাজী, মোঃ মাসুদুর রহমান খান, মোঃ আলমগীর গাজী, মোঃ ফজলু তালুকদারকে যুগ্ম আহবায়ক এবং মোঃ শাহাজালাল হোসেন, মোঃ জাহাঙ্গীর তালুকদার ও মোঃ হারুন খানকে সম্মানীত সদস্য হিসেবে মনোনীত করা হয়। এদিকে উক্ত আহবায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি নেতা মাহাবুব বেপারী, আবুল কালাম পাটওয়ারী, জাহাঙ্গীর আলম খান, আব্দুল আজিজ মিয়াজী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহাবুব গাজী, ইউনিয়ন যুবদল নেতা আরিফ তালুকদার, বিল্লাল পাটওয়ারী, সুজন হাজী, অলিউল্লাহ গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নূর আলম, সাকিল পাটওয়ারী সহ ইউনিয়ন বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদল, তাঁতীদলসহ উক্ত সংগঠনের কর্মী ও সমর্থকবৃন্দ।








