বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:০০ পিএম
বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন
স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ৩য় তলায় কোরআন খতম শেষে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তার বক্তব্যে বলেন, পিতা বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন। যেখানে সকল ধর্মের মানুষের সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তি সেটি কখনোই চায়নি। তারা সবসময় সুযোগের অপেক্ষায় ছিলো। তারা স্বাধীন দেশকে আবার পিছিয়ে দিতে জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে তারা এদেশের স্বাধীনতাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। একইভাবে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে স্বাধীনতা বিরোধী চক্র।
তিনি আরো বলেন, এখনো খন্দকার মোস্তাকের পরমাত্মারা আমাদের চারপাশে ঘুড়ে বেড়াচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার দৃড় নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নত সমৃদ্ধ রূপান্তরিত হচ্ছে। তাই সকল বিভাজন ভুলে চাঁদপুরে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আ. রবি ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাহউদ্দিন বাবর।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আব্দুর রশিদ সর্দার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামাল কিরণ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঠিক গাজী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু, সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদারসহ জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
আলোচনা সভা শেষে শোক র‌্যালি নিয়ে চাঁদপুর সরকারি কলেজে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসেনের কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
পরে বেলা ১১টার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অসহায় দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।