শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৬:১৮ পিএম
শাহরাস্তিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
শাহরাস্তিতে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
ওইদিন উপজেলা পরিষদের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁদপুর-৫ আসনের সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম ।
দিবসটির তাৎপর্যের আলোকে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ,রেলি আলোচনা সভা, দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, আজ শোকাবহ ১৫ই আগস্ট, এই দিনে ১৯৭৫ সালে দেশি বিদেশি ষড়যন্ত্রের  সঙ্গে একদল বিপথগামী কিছু সেনা সদস্য যুক্ত হয়ে ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ডটি সংঘটিত করে। আজ সেই কষ্ট দুঃখের দিন। আমরা বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তার আদর্শ হৃদয়ে লালন করে  প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়তে অঙ্গীকার ব্যক্ত করতে পারি। তাহলে ওই শোক কে শক্তিতে রূপান্তর করে আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডাঃ মাকসুদুর রহমানের কোরআন তেলাওয়াতে উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহানের সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ চৌধুরী, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন, উপজেলা আলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, সমাজসেবা অফিসার আবু ইসহাক, উপজেলা আলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াছ মিন্টু, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম চৌধুরী, টামটা উত্তর ইউপির চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেলা সহ-সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মজুমদার, ছাত্রলীগ নেতা ইমরান মনির, আলীগের মহিলা নেত্রী রাবেয়া বসরি বকুল। ।
এছাড়া উপজেলা জামে মসজিদে ইমাম মাও শফিউল্লাহ বঙ্গবন্ধুর পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খানি দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আ’লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital