বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সোনার বাংলাদেশ গড়বো : শিক্ষামন্ত্রী

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৯:৪৬ পিএম
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সোনার বাংলাদেশ গড়বো : শিক্ষামন্ত্রী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) ইউনিয়নের মহামায়া বাজারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সোনার বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের সাথে আমরা সকল অপশক্তি প্রতিহত করে দেশের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি আরো বলেন, আপনারা জানেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে এদেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বপ্নের সোনার বাংলা উপহার দেওয়া বঙ্গবন্ধুকে স্বপরিবারে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা ধিক্কার জানাই ঐসব কুলঙ্গার চক্রদের। বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। সকল নেতৃকর্মীদের সুস্থতা কামনা করছি।
শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর উপস্থাপনায় ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের মহামায়া বাজারে আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শরিফ হোসেন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও  শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, জসিম উদ্দিন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান তাজ প্রমূখ। এসময় ইউনিয়ন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনুসহ জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণভোজের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital