বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের ৫টি স্থানে এসি মিজানের উদ্যোগে

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও প্রতিবাদ সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৮:২১ পিএম
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও প্রতিবাদ সভা

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জনসমাবেশে বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁদপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) নেতৃত্বে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা হয়।

সোমবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বদরপুর শাহ সোলাইমান লেংটার মাজারে মিলাদ ও দোয়া, সাদুল্যাপুর, বাগানবাড়ি, দূর্গাপুর, ইসলামাবাদ, ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫টি স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান)।

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মতলব উত্তর উপজেলার বদরপুর শাহ সোলায়মান লেংটার মাজার শরীফে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। চাঁদপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, সাবেক ছাত্রলীগ নেতা মো. নাজমুল হক টিটু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল সরকার, আওমী লীগ নেতা লেলিন খান’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সাদল্লাপুর মোড়ে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি আলমগীর মেম্বার, সাধারণ সম্পাদক কামাল বকাউল, সহ-সভাপতি রেহান তালুকদার, যুবলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি স্বপন মিয়া, মহিলা লীগ নেত্রী সাথী আক্তার, আওয়ামী লগি নেতা আবদুল মতিন, কামরুল মোল্লা।

Model Hospital

বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আনোয়ারপুর মোড়ে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিদ রওশন আলী, যুবলীগ নেতা সোহেল, কবির হোসেন, সুমন, দিপু ভূঁইয়া, রাজিব, রাসেল, জয়নাল, রুবেল, রফিক, কালাম।

সুজাতপুর বাজারে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি মাইন উদ্দিন, যুবলীগ নেতা তামজিদ, মো. লিটন, ডালিম, সোহেল চৌধুরী, আরিফুর রহমান জুয়েল।

ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এনায়েত নগর সাহেব বাজারে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সভাপতি দুলাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক গফুর মাঝি, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শাহজাহান সরকার, ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আবদুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক লেিগর সভাপতি প্রার্থী স্বপন শিকদার, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভ, সাবেক সাধারণ সম্পাদক রিগান, শিকদার খোরশেদ ও মজিবুর রহমান।

এ সময় তিনি ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উপর নৃশংস গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ নিহত সকলের হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

বিভীষিকাময় ২১ শে আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, ১৯ বছর আগে এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতক্ষ্য মদদে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। আজ সেই ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল বিভীষিকাময় দিন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ