শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ ও আহতদের স্মরণে কচুয়ায় আলোচনা সভা ও দোয়া

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৮:৫৬ পিএম
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ ও আহতদের স্মরণে কচুয়ায় আলোচনা সভা ও দোয়া

কচুয়ায় ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্মৃতিচারণ করেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামের কৃষ্ণা পাটিকর।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মিলাদ। দোয়া মিলাদ পরিচালনা করেন কচুয়া ডাকবাংলো মসজিদের খতিব মাও. জামাল হোসেন। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital