বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১০:২০ পিএম
মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন
মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত পহেলা ১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি হানিফ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আমির হোসেন খসরুর স্বাক্ষরে মো. মজিবুর রহমান বেপারীকে সভাপতি, মো. সাঈদ মিজিকে সাধারণ সম্পাদক এবং খোকন প্রধানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন; সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি ফজলুল বকাউল, দুলাল মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আলী আহম্মদ পাটোয়ারী, আব্দুস সামাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ পাটোয়ারী, আব্দুর রাজ্জাক, কৃষি বিষয়ক সম্পাদক মো. মুরাদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক হানিফ প্রধান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আশ্বাদ মাওলানা, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল সাত্তার, সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সম্মানিত সদস্য মো. সুলতান, মো. মোস্তফা কামাল, মো. মোস্তফা, সিদ্দিকুর রহমান, কাশেম প্রধানীয়া, মো. আব্দুল খালেক, আব্দুল বারেক, মো. মহব্বত আলী, জাহাঙ্গীর মিজি, আব্দুল সাত্তার তালুকদার, মো. ইমন আলী, জামাল সরদার, মো. মনু প্রধানীয়া, মজিব হাজী, আব্দুল হাই, ইব্রাহিম তালুকদার, মো. হাসান ভূইয়া, মো. ছামছুল মিজি, রুহুল আমিন হাজী, সামছুদ্দিন প্রধান, ইউসুফ প্রধান, সহিদ মোল্লা, নুরুল ইসলাম, মো. জিতু বেপারী, হাশিম পাটোয়ারী, মো. মোতালেব মিজি, মো. সফিক, রেহান উদ্দিন, মো. দুলাল খান, মো. লোকমান পাটোয়ারী, রফিক মিজি, মো. জয়নাল মিজি, খালেক সরদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital