শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রতারকদের গ্রেফতার ও হারানো স্বর্ণালংকার ফিরে পেতে এসপির হস্তক্ষেপ চায় বিউটি!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৩:৩৪ পিএম
প্রতারকদের গ্রেফতার ও হারানো স্বর্ণালংকার ফিরে পেতে এসপির হস্তক্ষেপ চায় বিউটি!
স্টাফ রিপোর্টার : প্রতারকদের স্প্রে ছিটানোর ফাঁদে পরে নিজের সাথে থাকা স্বর্ণালংকারগুলো ক্ষুয়িয়েছেন বিউটি বেগম(৩৬)। তিনি পুরানবাজার ১নং ওয়ার্ডের ম্যারকাটিজ রোডের রওশন আলীর মেয়ে এবং ১ সন্তানের জননী। নোভা এইডে তিনি ব্লাড কালেকশন পদে চাকরী করেন।
গত ৪ ডিসেম্বর শহরের গাংগোলী পাড়ায় তিনি প্রতারনার স্বীকার হয়েছেন বলে তিনি দাবী করছেন।
১৪ই ডিসেম্বর মঙ্গলবার বিকালে নিজের অসহায়ত্ব তুলে ধরে বিউটি বেগম সাংবাদিকদের বলেন, ঘটনার দিন বিকালে কাজের ফাঁকে নোভা এইড থেকে বের হলে প্রথমে ১ জন তার চোখের সামনে স্প্রে জাতীয় কিছু ছিটায়। এতে তিনি অনেকটা বুদ্ধিহীন হয়ে পড়েন। পরে আরো ২জনসহ মোট এঘটনায় জড়িত ৩ জন তার শরীরে থাকা গহনা দাবী করেন। বুদ্ধিহীন থাকায় তিনি ওদের কথামতো নিজের পরনে থাকা কানের দূল, গলার চেইন এবং ১টি আন্টিসহ প্রায় ১৪ আনা স্বর্ণ ওদের হাতে তুলে দেন। প্রায় ৩ ঘন্টা পর তিনি স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি বুজতে পেরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। কিন্তু এখনো এ বিষয়ে তেমন কোন ফলাফল না পেয়ে তিনি হতাশ। তাই বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে প্রতারকদের গ্রেফতার ও হারানো স্বর্ণালংকার ফিরে পেতে তিনি চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদের সুদৃষ্টি কামনা করেছেন।
এদিকে ঘটনা প্রসঙ্গে বিউটি বেগমকে সহায়তাকারী শুভাকাঙ্খী আল ইমরান রাজি কবির সাংবাদিকদের বলেন, ঘটনা শুনা মাত্র তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে ওসি আব্দুর রশীদের সহযোগিতায় ঘটনাস্থলের আশপাশ গিয়ে প্রতারকদের চিহ্নিত করতে সেখান থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। এখন বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে প্রতারকদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।
প্রতারণার স্বীকার হওয়া বিউটি বেগমের ঘটনাটি সম্পর্কে অবহিত আছেন জানিয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ এ প্রতিবেদককে বলেন, আমরা প্রতারকদের খুঁজে পেতে বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করেছি। হয়ত দ্রুত প্রতারকদের আইনের আওতায় আনতে সক্ষম হবো। এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital