বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুই গৃহবধূর আত্মহত্যা

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৯:৫২ পিএম
ফরিদগঞ্জে দুই গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে একই ইউনিয়নে দুই দিন দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। আত্মহত্যাকরীরা হলো, সৌদি প্রবাসী সাহাবুদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী ফাতেমা বেগম(২২) ও ফরিদ উদ্দিনের স্ত্রী আসমা বেগম(২২)।

২৭ আগস্ট রোববার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের বালিচাটিয়া এলাকার হালিম খান বাড়ির সৌদি প্রবাসী সাহাবুদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী ফাতেমা বেগম নিজ সয়নকক্ষের আঁড়ার সাথে আত্মহত্যা করে। আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে ফরিদগঞ্জের এস আই আবেদ আলী সঙ্গীয় ফোর্সসহ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

জানা যায়, ফাতেমা বেগম ব্রাক এনজিও থেকে লোন করে টাকা উঠিয়ে একটি জমি ক্রয় করেন প্রায় ৪-৫ মাস পূর্বে। এই টাকার কিস্তি দেওয়াকে কেন্দ্র করে সাহাবুদ্দির সাথে কথা কাটাকাটি হয়। তাদের মধ্যে প্রায় পারিবারিক বিষয় নিয়ে কলহ লেগে থাকতো এবং একাধিকবার গ্রাম্য সালিশ ও হয়েছে। ফাতেমার আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

২৮ আগস্ট সোমবার দুপুরে একই ইউনিয়নের চৌমূখা এলাকার ওয়ালী উল্লাহ ডাক্তার বাড়ির ফরিদ উদ্দিনের স্ত্রী আসমা বেগম(২২) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে।

Model Hospital

জানা যায়, দুপুরে খাবার খেয়ে নিজ রুমে বিস্রাম করতে যায়। এর কিছুক্ষণ পর তার স্বামী ফরিদ আসমাকে ডাকাডাকি করলে সাঁড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন আঁড়ার সাথে ঝুলে আছে। ফারুক আসমাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্মহত্যার সংবাদ পেয়ে থানার এস আই ইসমাইল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আত্মহত্যাকারী আসমার স্বামী ফরিদ উদ্দিন গত প্রায় তিন মাস পূর্বে কুয়েত থেকে দেশে আসেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার মন্ডল বলেন, একই ইউনিয়ন থেকে দুই দিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকাল ফাতেমা বেগমের লাশ ময়নাতদন্ত শেষে দাফন হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আজ সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একই ইউনিয়নের চৌমূখা এলাকা থেকে গৃহবধূ আসমার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়াদিন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital