বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে

সরকার জনগণের ভোটাধিকার নষ্ট করে গণতন্ত্রকে ধ্বংস করেছে : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১০:৩০ পিএম
সরকার জনগণের ভোটাধিকার নষ্ট করে গণতন্ত্রকে ধ্বংস করেছে : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেছেন, এই সরকারের কাছে ইসলাম ও জনগণের জানমাল নিরাপদ নয়। এই সরকার জনগণের ভোটাধিকার নষ্ট করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মত নীলনকশার নির্বাচন করার জন্য শেখ হাসিনা আবারও চেষ্টা করছেন। এদেশের জনগণ তত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে আর কোন নির্বাচন করতে দিবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনেই হতে হবে।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে নারায়ণপুর বাজার সংলগ্ন বালুর মাঠে মতলব দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মহাসচিব আরও বলেন, স্বাধীনতার ৫২ বছর পর এসে এই সরকার পাকিস্তানী হানাদার বাহিনীর মত আচরণ করছে। আমরা আওয়ামীলীগ ও বিএনপির দালাল নই। আমরা আল্লাহ এবং রাসুলের দালাল। এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুৎ সহ এমন কোন খাত নেই, যেখাতে এই সরকার দুর্নীতি করে নাই। তাই বিদ্যমান এই রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

Model Hospital

ইসলামী আন্দোলন বাংলাদেশের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাও. মো. আনসার আহমাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মুনসুর আহমেদ সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাও. আফসার উদ্দিন, চাঁদপুর জেলা শাখার ছাত্রনেতা মো. রাকিব হোসেন প্রমুখ।

এসময় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি মুক্তার হোসাইন, মতলব দক্ষিণ উপজেলার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম প্রধান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মতলব দক্ষিণ শাখার সভাপতি মাও মুঈন উদ্দিনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital