বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়া উপজেলা পর্যায়ে ৪র্থ বার মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জামাল হোসেন নির্বাচিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০৩ পিএম
কচুয়া উপজেলা পর্যায়ে ৪র্থ বার মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জামাল হোসেন নির্বাচিত

কচুয়া (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপজেলা পর্যায়) উপজেলার ১৪৪নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন উপজেলা পর্যায়ে চতুর্থবার মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষার গুনগত মানোন্নয়ন, কর্মক্ষেত্রে অবদান রাখায় সোমবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের কার্যালয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসাবে মনোনিত করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছিমা আক্তার, সহকারি শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র, মোঃ জামাল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

জানাগেছে, তিনি ১৪৪নং নলুয়া দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শতভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিতকরণ, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, স্থানীয় অনুদানে মিড ডে মিল বাস্তবায়ন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণ,বিদ্যালয়ের জন্য ম্যাগাজিন সেজুতি বের করা,স্থানীয় অনুদানে বিদ্যালয়ের জন্য প্রজেক্টারে গরিব শিক্ষার্থীদের জন্য ৩২ সেট স্কুল ড্রেস ও শিক্ষা উপকরন বিতরণ করা, প্রতিদিন শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করণে স্কুলের আগে ও পরে বাড়ি বাড়ি গিয়ে ‘হোম ভিজিট’ কার্যক্রম অব্যাহত রাখা, ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়ন, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন করে স্টুডেন্ট কাউন্সিল গঠন, ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের মাঝে সততা চর্চার কৌশল হিসেবে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

Model Hospital

তিনি ২০১৮ সালে জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়। উপজেলায় টানা ৪র্থ বারের মত কচুয়া উপজেলার ১৭১টি সরকার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০২৩ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় শিক্ষার্থীদের অভিভাবক ও ম্যানেজিং কমিটিরসহ শিক্ষা সমাজের লোকজন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন বলেন,আমি বাংলাদেশ স্কাউটের সিএএল কোর্স,ইংরেজি বিষয়ের মাষ্টার ট্রেইনার ও বরিশাল সাগরদি পিটিআই সাথে টিএসটিএই ট্রেনিং গুরুত্ব সহকারে সফল ভাবে সম্পন্ন করি।

নিজের পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা উত্তোলন করে শ্রেণিকক্ষের ব্রেঞ্চ, ভবন মেরামতসহ নানান উন্নয়নমূলক কাজ করেছিলাম। শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করে কিনা, বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে তদারকি হোম ভিজিট করে থাকি। কোন শিক্ষার্থী বিদ্যালয়ে যদি উপস্থিত না হয়, ওই শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে আমি ও আমার সহকারি শিক্ষকদের মাধ্যমে তার খোঁজ-খবর নিয়ে থাকি।

উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে আমার যোগ্যতা ও কর্মের উপরে যাচাই বাছাই করে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সর্বোচ্চ সম্মানের স্থানে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ