বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৩৮ পিএম
চাঁদপুরের মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) মৈশাদী ইউনিয়ন পরিষদের হলরুমে মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, দলের মধ্যে মনে মনে ক্ষোভ রাখা যাবেনা, সকলকে ক্ষোভ থেকে দূরে থাকতে হবে। আমাদের রাষ্ট্রীয় উন্নয়নে কোন আপোস নাই। আমাদের চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
গতকাল চাঁদপুরে মেডিকেল কলেজের জন্য একনেকে অনুমোদন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। নাসিং ইনস্টিটিউট অনুমোদন হয়েছে। সবই এ সরকারের উন্নয়ন। এ ইউনিয়নে সব রকমের সুবিধা সহ প্রায় সাড়ে ৮ হাজার লোক সরকার থেকে বিভিন্ন সামাজিক সুবিধা পায়। কারা সুবিধা পায় তার তালিকা প্রকাশ করা দরকার। আমরা বিভিন্ন ভাতার জন্য অনেকে চেয়ারম্যান মেম্বারদের কাছে যাই। এখন সরকার একটা অনলাইন আবেদন নিচ্ছে, ১০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। তাই ভাতার জন্য এখন কারো কাছে ঘুরতে হবে না। প্রতিবন্ধী ভাতা নেওয়ার জন্য লোক নাই। সরকার সকল প্রতিবন্ধীকে ভাতা দিচ্ছে।
তিনি বলেন, প্রকল্প দিলে ঠিকাদারের মাধ্যমে কাজ সম্পন্ন করা যায়। আপনারা প্রতি ওয়ার্ডে একটা করে প্রকল্প নেন, যেটা আমি এ বছর বাস্তবায়নের চেষ্টা করবো। দেশে উন্নয়ন বন্ধ নাই। রাস্তাঘাটসহ সকলস্থানে উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ মাটি আমার। দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই। তারেক জিয়ারা যে দল করে জামায়াত-বিএনপিসহ এরা যদি ক্ষমতায় আসে, তাদের প্রধানমন্ত্রী কে হবে, তারা তা জানেনা। দেশকে নিরাপদ ও হেফাজত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নাই। আমাদের গর্ব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুর ও হাইমচরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মৈশাদীতে আওয়ামী লীগের অবস্থান আগের থেকে অনেক ভালো। যে যখন দায়িত্ব পালন করে, তার উপর কাজের চাপ বেশি থাকবে। কারো সাথে কারো দুরুত্ব থাকতে পারে। দলীয় কোন ব্যক্তির সাথে মনমালিন্য হলেও দলের কোন ক্ষতি করা যাবে না। ওয়ার্ডে কমিটির মিটিং করতে হবে। মৈশাদীতে প্রত্যেক কেন্দ্রভিত্তিক মিটিং করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহালম মিয়াজী’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলী আশ্বাদ মিয়াজী, সাবেক সহ-সভাপতি শহিদুৃল্লাহ মাষ্টার, মাহবুব পাটওয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম স্বপন, মো: বোরহান বেপারী, ওমর খৈয়ম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনির হোসেন বিদ্যুত, সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা গাজী, সদস্য কবির খান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক মাসুদ শেখ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ জমাদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির সরদার, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শ্রী রামকৃষ্ণ দাস, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম মিঠু, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহেদা বেগম, সাধারণ সম্পাদক শিল্পী বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মৃধা।
ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা হাফেজ জাবের হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুর রহমান খান, আওয়ামীলীগ নেতা ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো: ফারুক সরকার, আওয়ামীলীগ নেতা মো: ইসমাঈল হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ